CBI-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ? SSC কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে মানিকের মামলার রায়দান

CBI-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ? SSC কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে মানিকের মামলার রায়দান

সুপ্রিম কোর্টে আজ মানিক ভট্টাচার্যের মামলার রায়দান। সিবিআই তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেন মানিক ভট্টাচার্য। এসএসসি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্ত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। পুরো অভিযোগ মিথ্যে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন টিএমসি বিধায়ক।

মানিকের মামলার রায়দান

মানিকের মামলার রায়দান

এসএসসি কাণ্ডে গ্রেফতার টিএমসি বিধায়ক মানিক ভট্টাচার্যের মামলার রায়দান আজ সুিপ্রম কোর্টে। রাজনৈতিক প্রতিহিংসার বশেই তাঁকে সিবিআই হেনস্থা করছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন তিনি। আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন টিএমসি বিধায়ক। এর আগে ৩০ সেপ্টেম্বর মামলার শুনানি হয়েছে। সেদিন মানিক ভট্টাচার্যের হয়ে আদালতে সওয়াল করেছিলেন আইনজীবী মুকুল রোহাতগি। সেই মামলার রায়দান হবে আজ।

মানিকের গ্রেফতারি

মানিকের গ্রেফতারি

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। আদালতের রক্ষা কবচ থাকায় সিবিআই তাঁকে গ্রেফতার করেনি। ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। কিন্তু আদালতের রক্ষা কবচ থাকা সত্ত্বেও কেন তাঁকে গ্রেফতার করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানিক ভট্টাচার্য। এই নিয়েই তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।

ইডির স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস

ইডির স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস

এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তাপসের পাশাপাশি ইডির স্ক্যানারে রয়েছেন তাপস মণ্ডলও। তাপসের সঙ্গে বিপুল আর্থিক লেনদেন হত চাকরি নিয়ে এমনই দাবি করেছে ইডি। তাপস মণ্ডলের ৪টি স্বেচ্ছাসেবী সংস্থা
এবং ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। এই কলেজ গুলিতে চাকরি দেয়ার জন্য টাকার লেনদেন চলত বলে অভিযোগ ইডির। এই টিচার্স ট্রেনিং কলেজের টাকা তাপসের একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা এবং আত্মীয়দের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বলে দাবি ইডির।

ইডির নজরে ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ইডির নজরে ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে রয়েছে ৩৫টি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলি থেকে বিপুল টাকা আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ। এই ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে ইডির। সেই সব অ্যাকাউন্টে টাকা কোথা থেকে আসত এবং কোথায় যেত তা খতিয়ে দেখছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+