পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েও হইল না শেষ! ৬ আগস্ট পর্যন্ত সুপ্রিমে ঝুলে রইল ভবিষ্যৎ
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ ঝুলেই রইল। একমাস পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার রায়। আগামী ৬ আগস্ট মামলার রায় জানাবে সুপ্রিম কোর্ট।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ ঝুলেই রইল। আরও একমাস পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার রায়। আগামী ৬ আগস্ট মামলার রায় জানাবে সুপ্রিম কোর্ট। রাজ্যের পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসন নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় রায়দান হবে বুধবার। এদিন নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা প্রকাশের পর রায় পিছিয়ে দেওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে এই মামলার দ্বিতীয় দিনে তৃণমূল কংগ্রেসের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সওয়াল করেন। তারপরই নির্বাচন কমিশনের তরফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। মঙ্গলবারই এই তালিকা পেশের নির্দেশ দিয়েছিল। কমিশন তা পেশ করতে পারেনি। মামলাকারীর বিজেপি এই তালিকা প্রকাশ করা হয়।
এদিন কমিশন তালিকা প্রকাশ করার পর সুপ্রিম কোর্ট তা খতিয়ে দেখে। বিজেপির দেওয়া তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তারপর এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয় পঞ্চায়েত মামলার রায়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনে আদৌ ভোট হবে, নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের শংসাপত্র প্রদান করা হবে, সেই বিষয়টি ঝুলেই রইল।
বুধবারও সুপ্রিম কোর্টে ভর্ৎসনা করা হয় নির্বাচন কমিশনকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কথাতেই স্পষ্ট হয়ে উঠছে, বেশ কিছু জেলায় মনোননয়ন নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে। তবু সেইসব জায়গায় মনোনয়ন পেশের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি কমিশন। এর পাশাপাশি এদিন প্রশ্ন ওঠে কেন মনোনয়নের দিন বাড়িয়েও তা প্রত্যাহার করে নেওয়া হল। এ ব্যাপারে কোনও যুক্তিগ্রাহ্য কারণ দর্শাতে পারেনি নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications