স্কুলের ফি নিয়ে সুপ্রিম কোর্টে বহাল হাইকোর্টের রায়! স্বস্তিতে অভিভাবকরা
স্কুলের ফি নিয়ে সুপ্রিম কোর্টে বহাল হাইকোর্টের রায়! স্বস্তিতে অভিভাবকরা
রাজ্যে অতিমারী পরিস্থিতিতে স্কুলের (school) ফি(fee) নিয়ে হাইকোর্টে(high court) রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট(supreme court)। বেশ কয়েকদিন আগে হাইকোর্ট জানিয়েছিল বর্তমান পরিস্থিতিতে ২০% ফি কমাতে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে বেশ কয়েকটি স্কুল।

স্কুলের ফি নিয়ে হাইকোর্টের নির্দেশিকা
বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তাতে রায় দিতে গিয়ে ১৩ অক্টোবর হাইকোর্টের তরফে জানানো হয়, টিউশন ফিতে ২০% ছাড় দিতে হবে। পাশাপাশি ১ এপ্রিল ২০২০ থেকে যে শিক্ষাবর্ষ শুরু হয়েছে, তাতে নন অ্যাকাডেমিক ফি নিওয়া যাবে না। বিচারপতি সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। এই রায়ে বলা হয়েছিল করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যাবে না। অন্যদিকে ফি মকুব করতে অভিভাবকদেরই সরাসরি স্কুলে আবেদন করতে হবে।

প্রথমে মামলা ফিরিয়েছিল সুপ্রিম কোর্ট
এর আগে বেসরকারি স্কুলের ফি নিয়ে করা মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল ছটি স্কুল। কিন্তু বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ সেই মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়ে বলেছিল, হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া যাবে। এর আগের নির্দেশে হাইকোর্ট স্কুলের ফি বৃদ্ধি নিয়ে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বে ২ সদস্যের কমিটি গঠন করেছিল। পাশাপাশি স্কুলগুলিতে আয় ব্যায়ের হিসেব জমা দিতেও নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের এই নির্দেশ যাতে কার্যকর করা না হয়, তার জন্যই আবেদন করেছিল ছটি স্কুল।

অক্টোবরে সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার মামলা
বেসরকারি স্কুলগুলির ফি ২০% কমানো নিয়ে হাইকোর্ট রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে ১৯ টি স্কুল। আবেদন তারা বলে যে, হাইকোর্ট ২০% ফি কমানোর যে নির্দেশ দিয়েছে, তা আইনত সম্ভব নয়। স্কুলের ফি কমানোর ক্ষমতা হাইকোর্টের নেই বলেও দাবি করা হয়েছিল। যদিও সুপ্রিম কোর্টে সেই যুক্তি খারিজ হয়ে যায়। স্কুলগুলির হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিবাল।

স্বস্তিতে অভিভাবকরা
এদিনের সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের ফি নিয়ে স্বস্তিতে অভিভাভকরা। তবে হাইকোর্টের তরফে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য যে কমিটি নিয়োগের কথা বলা হয়েছিল, সেব্যাপারে মামলার পরবর্তী শুনানিতে তা স্থির করা হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications