The Kerala Story: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা সরকারের, দ্য কেরালা স্টোরির নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ
The Kerala Story: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের। দ্য কেরালা স্টোরি প্রদর্শনে রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। তার উপরেই স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। গত ৮ মে দ্য কেরালা স্টোরি ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দ্য কেরালা স্টোরি পরিকল্পনা করে তৈরি করেছে বিজেপি এবং বামেরা। এমনই অভিযোগ করে গত ৮ মে রাজ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সত্যিটা দেখাতে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়।

তারপরেই ছবির পরিচালকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কেন পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করল তার প্রতিবাদে মামলা করা হয় শীর্ষ আদালতে। সেই মামলায় রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছিল শীর্ষ আদালত। তারপরেই রাজ্য সরকারের জারি করা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারকে অসহিষ্ণু বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। শুনানির সময় প্রধান বিচারপতি পর্যবেক্ষণে বলেছেন,' অসহিষ্ণুতা সহ্য করা যায় না! প্রকাশ্যে আবেগ প্রদর্শনের ভিত্তিতে বাক-স্বাধীনতার মৌলিক অধিকার নির্ধারণ করা যায় না। আবেগের প্রকাশ্য প্রদর্শন রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে।'

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন অভিষের মনু সিংভি। তিনি আদালতে বলেন। ছবিটি তৈরির আগে নাকি ৩২ জনের উপর সমীক্ষার পর তৈরি হয়েছিল বলে দাবি করা হয়। আসলে ছবিটিতে তিন জনের তথ্য দেওয়া হয়েছে। ওটিটিতে দেখানোয় রাজ্যের কোনও আপত্তি নেই বলে আদালতকে জানান অভিষের মনু সিংভি।
তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, যদি কোনও ব্যক্তির সেই ছবিটি দেখে ভাল না লাগে তাহলে দেখবেন না। তবে ভাবাবেগ বা মত প্রকাশের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তবে রাজ্য সরকারে পক্ষ থেকে বারবার জাবি করা হয়েছে বাড়িতে বসে যেকেউ ছবিটি দেখতে পারেন কিন্তু সিনেমা হলে তার প্রদর্শনে আপত্তি রয়েছে।












Click it and Unblock the Notifications