প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একটি মামলায় ED-CBI তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে বড় নির্দেশিকা সুপ্রিম কোর্টের। প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডি-সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মানিক ভট্টাচার্য এবং পর্ষদের করা মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে বিচারপতি মাহেশ্বরীর বেঞ্চ।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে পারবে না ED-CBI, িনর্দেশ সুপ্রিম কোর্টের


নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতির একটি মামলাতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সব মামলায় নয়। একটি মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ কার্যকর হবে। কাজেই সাময়িক স্বস্তি হলেও কিন্তু পুরো স্বস্তি নয়। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলার তদন্ত করছে ইডি-সিবিআই। মানিক ভট্টাচার্য এবং মধ্য শিক্ষা পর্ষদ একটি মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

তবে বাকি মামলার তদন্ত আগের মতই চলবে। প্রাথমিক নিয়োগের একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই তার তদন্ত করছে ইডি সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে একাধিক শিক্ষকের চাকরি গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নবম এবং দশম শ্রেণির নিয়োগে ৫০০ জন শিক্ষকের চাকরি কীভাবে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কীভাবে ৫০০ জনের চাকরি যায় তা নিয়ে সিবিআইকে নোটিসও ধরিয়েছে শীর্ষ আদালত।

২০১৪-র প্রাথমিকের টেট পরীক্ষায় ২০২০ সালে নিয়োগে গড়মিলের অভিযোগ করে ইডি-সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন মানিক ভট্টাচার্য এবং মধ্য শিক্ষা পর্ষদ। সেই মামলাতেই আজ ইডি-সিবিআই যৌথ তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে কিছুটা হলেও স্বস্তি রাজ্য সরকারে। একের পর এত নিয়োগ দুর্নীতির ইডি-সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রাথমিক নিয়োগের যে মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেই মামলাটি প্রথমে হাইকোর্টে করেছিলেন টিনা মণ্ডল নামে এক চাকরি প্রার্থী। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টে যোগ্য প্রার্থীদের নিয়ম মেনে নিয়োগ পত্র দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে ইডি এবং সিবিআইকে যৌথভাবে তদন্তের নির্দেশ িদয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+