Sandeshkhali:সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টে ৩ মাস পিছোল সন্দেশখালি মামলার শুনানি

তিন মাসের জন্য পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি। রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ২ সপ্তাহ সময় চেয়েছিল। সুপ্রিম কোর্ট সোমবার জানায় একেবারে জুলাই মাসে মামলার শুনানি হবে।সেসময় অতিরিক্ত সব তথ্য যেন রাজ্য সরকার জমা দেয় আদালতে। অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের আগে আর সন্দেশখালি মামলার শুনানি হচ্ছে না।

তবে সিবিআই তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। কাজেই তিন মাস মামলার তদন্ত পিছোলেও স্বস্তি পায়নি রাজ্য সরকার। এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সন্দেশখালিতে জমি কেড়ে নেওয়া হয়েছে বলে কড়া মন্তব্য করেছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করেই ৩ মাস পিছিয়ে দেওয়া হয় মামলার শুনানি।

কাজেই যেমন তদন্ত সিবিআই করছিল তেমনই চলবে। সিবিআই তদন্ত বন্ধ হবে না। রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন আদালতে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি আদালতে জানিয়েছিলেন এই মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্য সরকারের কাছে রয়েছে। সেগুলি আদলতে পেশ করতে চায় রাজ্য সরকার। তারজন্য ২ সপ্তাহ সময় চান রাজ্যের আইনজীবী।

রাজ্যের আবেদন শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। কাজেই প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই কোনওভাবেই এই তদন্ত এখন বন্ধ করা যাবে না। কাজেই হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে।
অর্থাৎ আপাতত সিবিআই তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত।

সিবিআই তদন্ত চলাকালীনই সন্দেশখালিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমান অস্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে মাটি খুঁড়ে বিপুল পরিমান বিদেশি অস্ত্র উদ্ধার করেছেন। প্রায় চার থেকে ৫ লক্ষ টাকার বিদেশী অস্ত্র উদ্ধার হয়েছে ওই তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে। এনএসজি নামিয়ে সন্দেশখালিতে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। শাহজাহান শেখ জেলে থাকলেও এই বিপুল পরিমান অস্ত্র কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে সন্দেশখালি কাণ্ডে শাহাজাহান শেখের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন সেখানকার মহিলারা। জমি দখল থেকে শুরু করে গ্রামের মহিলাদের নির্যাতনের অভিযোগ রয়েছে শাহজাহান শেখের উপর। রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম শাহজাহান শেখের নাম জানতে পারে ইডি। তাঁর সন্ধানে এসে আক্রান্ত হতে হয়েছিল তদন্তকারীদের। তারপর থেকে প্রায় ৫৮ দিন নিখোঁজ ছিলেন সন্দেশখালির বাঘ। তাঁর গ্রেফতারির দাবিতে শেষে রাস্তায় নামে সন্দেশখালির মহিলারা। তারপরে গ্রেফতার করা হয় শাহজাহান শেখকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+