বিজেপি যুব নেত্রীর মুক্তি নিয়ে 'গড়িমসি'! সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য

মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো একটি মিম পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা শর্মা। এলাকার তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো একটি মিম পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা শর্মা। এলাকার তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পান। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাঁকে হাওড়া জেলে একদিন বেশি আটকে রাখা হয়েছিল। এ ব্যাপারেই এদিন রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

মমতার মিম পোস্টে গ্রেফতার হয়েছিল বিজেপির যুব নেত্রী

মমতার মিম পোস্টে গ্রেফতার হয়েছিল বিজেপির যুব নেত্রী

প্রিয়ঙ্কা চোপড়ার ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের একটি মিম সোশ্যাল মি়ডিয়ায় পোস্ট করেছিলেন হাওড়ায় বিজেপির যুব মোর্চার নেত্রী প্রিয়ঙ্কা শর্মা। ছবি ভাইরাল হতেই, স্থানীয় এক তৃণমূল নেতা বিভাস হাজরা থানায় অভিযোগ জানান। এরপরেই বিজেপির ওই যুব নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই বিতর্ক তৈরি হয়। ভোটের সময় বিজেপির তরফে অভিযোগ তোলা হয় পশ্চিমবঙ্গের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও খারাপ। রাজ্যের আদালত তাঁকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ
দেওয়ার পর বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করা হয়।

 বিতর্ক তৈরি হয় যুব নেত্রীর মুক্তি ঘিরে

বিতর্ক তৈরি হয় যুব নেত্রীর মুক্তি ঘিরে

সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে তাঁর জামিন মঞ্জুর হয় ১৪ মে, মঙ্গলবার। যদিও সেই দিন জামিন পাননি ওই নেত্রী। পরের দিন অর্থাৎ বুধবার হাওড়া জেল থেকে ছাড়া পান তিনি। সেই ঘটনা প্রিয়ঙ্কা শর্মার আইনজীবী শীর্ষ আদালতের সামনে আনতেই রাজ্য সরকারের জবাব তলব করা হয়েছিল।
রাজ্য সরকারের তরফে উত্তরও দেওয়া হয়।

রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিস

রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিস

উত্তরে শীর্ষ আদালত সন্তুষ্ট না হওয়ার জেরে আদালত অবমাননার নোটিস দিল আদালত। প্রিয়ঙ্কা শর্মার মা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে কাজ করার অভিযোগেই তাঁর মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+