পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলায় রাজ্য সরকারের মুখে হাসি ফুটেছে সর্বোচ্চ আদালতের রায়ে। পুনর্নির্বাচন প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। তবে অন্য একটি মামলায় রাজ্য সরকার কিছুটা অস্বস্তিতে পড়ল। পঞ্চায়েত নির্বাচনের পরই জঙ্গলমহলে বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবিতে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়। সেই মামলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত।

পঞ্চায়েত রায়ের দিন সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্যের

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি একে সিকরি ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছে।

পুরুলিয়ায় তিনজনের মৃত্যু হয়েছিল। তাঁরা হলেন দুলাল কুমার, শক্তিপদ সরকার ও ত্রিলোচন মাহাতো। যার পরে বিজেপির অভিযোগ ছিল, নির্বাচনে জঙ্গলমহলে সুবিধা করতে না পেরেই তাদের কর্মীদের খুন করছে তৃণমূল। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।

আদালতে বিজেপি যে মামলা দায়ের করেছে তাতে নিহতদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, পুলিশ ঘটনার পর তৎপরতা তো দেখায়নি, উল্টে এফআইআর করেনি ও পরিবারের লোকজনকে ভয় দেখিয়েছে। শীর্ষ আদালত শুনানি শেষে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত সামনে আসে সেটাই দেখার।

প্রসঙ্গত, এদিন আদালতে পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে কী হবে সেই মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিজেপির অভিযোগ ছিল, শাসক দল ভয় দেখিয়ে মনোনয়ন জমা করতে পারেনি। তাই এই জয় বাতিল করে পুনরায় ভোটভুটি করা হোক। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+