দিওয়ালিতে সব বাজি নিষিদ্ধ নয়! কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিমকোর্ট কী জানাল
দিওয়ালিতে বাজি নিষিদ্ধ করা নিয়ে কয়েকদিন আগেই হাইকোর্টের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কালীপুজোতে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। এদিন, সুপ্রিম কোর্টের তরফে সেই হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, সার্টিফায়েড 'সবুজ বাজি' ফাটানো যেতে পারে কালীপুজোর রাতে তবে সেই সমস্ত এলাকাতেই তা ফাটানো যাবে, যেখানে বায়ুর মান 'ভালো' থেকে 'সাধারণ' এর মধ্যে।

ফলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী এদিন খারিজ হয়ে গেল বাজি নিষিদ্ধকরণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে দিপাবলীতে যদি সেই এলাকার বায়ুর মান আগের চেয়ে ভালো যায় তবেই। এর আগে এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ২৯ অক্টোবর কলকাতা হাইকোর্টের তরফে উৎসবের মরশুমে বাজি নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় হাইকোর্ট জানিয়েছিল, দিওয়ালি ও কালীপুজোতে বাজি ফাটানো যাবে না। এছাড়াও ৩১ ডিসেম্বর, জগদ্ধাত্রী পুজো, বর্ষবরণের রাতেও বাজি ফাটানো যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপরই বহু বাজি নির্মাতা মালিকদের মাথায় হাত পড়ে। তাঁরা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। জানা যায়, কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় ৩৩ লক্ষ বাজি ব্যবসায়ী সমস্যায় পড়ে যান। এদিন তাঁদের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে।
এদিকে, কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে করোনা পরিস্থিতিতে কোভিডজয়ীদের বাজির ধোঁয়াতে শ্বাসকষ্ট হতে পারে। ফলে সেদিক থেকে কোনও রকমের বাজির ধোঁয়াই তাঁদের শরীরের পক্ষে ক্ষতিকর। কলকাতা হাইকোর্টের রায়ে সাফ বলা হয়েছিল যে, মানুষের জীবনের দাম চিরকালই ব্যবসার থেকে বেশি। তবে , বাজি ব্যবসায়ী থেকে বিক্রেতাদের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট এদিন সবুজ সার্টিফায়েড পরিবেশ বান্দব বাজির ক্ষেত্রে ছাড় দিয়েছে। এদিকে, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে শব্দবাজি বিক্রি হচ্ছে কিনা সেদিকে নজর রাখার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এবিষয়ে সরকারকে নজরদারি চালানোর জন্য বলা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের তরফে এদিনের রায়ের সমস্ত তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট মহলকে। অর আগে হাইকোর্ট জানিয়েছিল, এছাড়াও কালীপুজোর দিনে কেবলমাত্র মোমবাতি ও তেলের প্রদীপ জ্বালিয়ে তা উদযাপন করার কথা বলা হয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল জগদ্ধাত্রী পুজো, ক্রিসমাস থেকে শুরু করে বর্ষবরণের রাতেও কোনও মতেই বাজি ফাটানো যাবে না। সমস্ত ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল হাইকোর্ট। এদিন হাইকোর্টের রায়ে খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সুজ পরিবেশ বান্ধব বাজির উল্লেখ করেনি হাইকোর্ট। যে পরিবেশবান্ধব বাজি থেকে দূষণের মাত্রা কম হয়। তা খুব অল্প পরিমাণে স্থানীয় বাজারগুলিতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications