SC Verdict On SSC: হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট, আপার প্রাইমারিতে ১৪ হাজারের বেশি নিয়োগে বাধা কাটল

SC Verdict On SSC: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে আবেদন করা হয়েছিল তা গৃহীতই হলো না। এই সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টই শুনবে, জানিয়ে দিলেন বিচারপতিরা।

SC Verdict On SSC

কলকাতা হাইকোর্ট যে নিয়োগের নির্দেশ দিয়েছে তা সংরক্ষণ নীতির বিরোধী, এমন দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। অন্যদিকে, পুজোর আগে নিয়োগের দাবি নিয়ে গতকাল এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের হঠিয়ে দিয়েছিল।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এখনই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কোনও হস্তক্ষেপ করা হবে না। নতুনদের আবেদন শোনা হবে না। হাইকোর্টই মামলাকারীদের বক্তব্য শুনবে।

জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম, দিব্যেন্দু চট্টোপাধ্যায়রা জানান, ২০১৬ সালে উচ্চ-প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়।

২০১১ এবং ২০১৫ সালে টেটে উত্তীর্ণরা এই নিয়োগপ্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি হয়। শূন্যপদের সংখ্যা ১৪ হাজার ৩৩৯ থাকলেও ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশিত হয়। ২০১৯ সালে ওই মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশিত হয় এবং একই সঙ্গে বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু আইনি জটে ২০২০ সালের ডিসেম্বর মাসে সম্পূর্ণ মেধাতালিকা বাতিল করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

আইনজীবীরা বলেন, একই সঙ্গে নতুন করে মেধাতালিকা তৈরি করে নথি যাচাইয়ের পর্যায় থেকে প্রক্রিয়াও শুরু করতে বলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেইমতো নতুন করে প্রকাশিত হয় ইন্টারভিউ লিস্ট। এরপর বিচার্য বিষয় বদলে এই মামলা যায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নতুন ইন্টারভিউ লিস্টের উপর প্রথমে স্থগিতাদেশ দিয়ে এসএসসিকে দিয়ে গ্রিভান্স রিড্রেসাল কমিটি গঠন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ফের মামলা যায় ডিভিশন বেঞ্চে। দুটি ডিভিশন বেঞ্চ ঘুরে মামলার শুনানি শুরু হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। মামলা চলাকালীন নিয়োগের জন্য কাউন্সেলিং পর্ব পর্যন্ত শেষ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করেছিল কমিশন। কিন্তু ওএমআর পুনর্মূল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেয় কমিশন।

এরপর শুধুমাত্র নিয়োগপত্র দেওয়া বাকি ছিল। যা নিয়েই মামলা হয় হাইকোর্টে। গত জুলাই মাসে মামলার শুনানি শেষে রায় দান স্থগিত রাখে আদালত। সেই রায়ে স্থগিত থাকা ১৪ হাজার ৫২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য নির্দেশ দেয় হাই কোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এরপর কয়েকজন এই নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করায় জটিলতা তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+