রথয়াত্রা নিয়ে 'সুপ্রিম' ধাক্কা! বিজেপির আবেদনে যা জানাল আদালত
রাজ্যে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে প্রথমেই ধাক্কা খেল বিজেপি। বিজেপির তাড়াতাড়ি শুনানি আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে। ২ জানুয়ারি আদালতে খুলবে।
রাজ্যে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে প্রথমেই ধাক্কা খেল বিজেপি। বিজেপির তাড়াতাড়ি শুনানি আবেদন সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে। ২ জানুয়ারি আদালতে খুলবে। ৩ তারিখ যেসব মামলার শুনানি হবে, তারই লিস্ট হয়ে গিয়েছে। এরপরেই শুনানি হবে রথযাত্রা মামলার। আপাতত ৪ জানুয়ারির আগে কোনও
শুনানি সম্ভব নয় বলেই সূত্রের খবর।

সোমবার আদালতে বিজেপির তরফে যে সব কারণে তাড়াতাড়ি শুনানির আবেদন করা হয়েছিল, তা মানেনি আদালত। নতুন বছরে আদালত খোলার পরই শুনানির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
সোমবারই রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিজেপি। বাংলার দিলীপ ঘোষদের পাশে যে কেন্দ্রের অমিত শাহরা রয়েছেন তা ফের বুঝিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিষয়টি নিয়ে শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি।
প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে, ডিভিশন বেঞ্চে যায় বিজেপি। রায়ের বিরুদ্ধে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন করে সরকার। সেখানে রাজ্যে রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে সরকার। প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে তা ফের পাঠিয়ে দেন সিঙ্গল বেঞ্চে।
তবে রাজ্যে তাদের কর্মসূচিকে রথযাত্রা বলছে না বিজেপি। নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও যাত্রা। বিজেপির অভিযোগ রাজ্যে তৃণমূল শাসনে গণতন্ত্র বিপন্ন । এর বিরুদ্ধে জনমত সংগঠিত করতেই রাজ্যের তিন জায়গা থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চায় বিজেপি।












Click it and Unblock the Notifications