Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন হোমরাচোমরাদের ধরা হচ্ছে না? নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কেন হোমরাচোমরাদের ধরা হচ্ছে না? সিবিআই কেমন তদন্ত করছে? খোদ সুপ্রিম কোর্ট এবার এই প্রশ্ন তুলল। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। এদিন নিয়োগ দুর্নীতিতে কার্যত প্রথম জামিন পাওয়া গেল। ব্যবসায়ী প্রসন্নকুমার রায় শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন।

কলকাতা হাইকোর্ট এর আগে একাধিকবার তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা সম্পর্কেও। বিচারপতি নিজে বলেছিলেন মাথাদের ধরতে হবে। কেন নিয়োগ দুর্নীতিতে মাথাকে ধরা হচ্ছে না? সেই প্রশ্ন উঠেছিল। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া আর কাউকেই গ্রেফতার করা হয়নি।

Supreme Court

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পাহাড় প্রমান দুর্নীতির কথা বারবার বলে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রচুর তথ্য তাদের হাতে আছে। এমন দাবি তারা বারবার করেছে। কিন্তু সেই তথ্যের ভিত্তিতে আসল মাথারা কোথায় গেল? তাদের গ্রেফতার করা হল না কেন? সেই প্রশ্ন একাধিকবার উঠছিল। এবার সুপ্রিম কোর্টও সিবিআইকে এই প্রশ্ন করেছে।

প্রসন্নকুমার রায়ের নামে ট্রায়াল পর্যন্ত শুরু হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি হয়ে রয়েছেন। সুপ্রিম কোর্টে তার হয়ে আবেদন করেছিলেন আইনজীবী। সেক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা প্রশ্নের সামনে এসে পড়েছে। বিচারপতি প্রশ্ন করেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই কীভাবে তদন্ত করছে? হোমরা চোমরাদের গ্রেফতার না করে কেন এসব ব্যবসায়ীদের আটকে রাখা হয়েছে?

তদন্তের প্রয়োজনে তাকে আটকে রাখা হয়েছে। একথা সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয়। এতদিন তারা কী করেছে? পালটা প্রশ্ন করেন বিচারপতি। এরপর প্রসন্নকুমার রায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। তবে কিছু শর্ত থাকবে তার জামিনের উপর। সেই শর্ত নিম্ন আদালত জানিয়ে দেবে। এ কথা বলা হয়েছে।

কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে সিবিআইএর মুখ পুড়ল। তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছে। এত কিছুর পরেও প্রশ্ন একটাই। মাথা কি গ্রেফতার হবে? এই হোমরা চোমরারাই বা কারা? কেন তাদের ধরার জন্য তেমন কোনও প্রক্রিয়া করছে না সিবিআই?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+