আরও বিপাকে হাওড়ার তপন দত্ত খুনে অভিযুক্ত ৫ জন
হাওড়ার বালির তপন দত্ত খুনে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে, হাইকোর্টে মামলা করেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত
হাওড়ার বালির তপন দত্ত খুনে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট।
২০১৪ সালের ৬ ডিসেম্বর, প্রমাণের অভাবে অভিযুক্ত ৫ জনকেই বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত। সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে, হাইকোর্টে মামলা করেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত।

তার প্রেক্ষিতেই হাইকোর্টের বিচারপতি দেবাশিস কর গুপ্ত ও বিচারপতি মহম্মদ মুমতাজ খানের বেঞ্চ এবছরের এপ্রিলে নিম্ন আদালতের রায় খারিজ করে পুনর্বিচারের নির্দেশ দিয়েছে। প্রতিমা দত্তের সাক্ষ্য গ্রহণ করতেও নির্দেশ দেয়। অভিযুক্তরা কলকাতা হাইকোর্টকে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে । বুধবার সুপ্রিম কোর্ট ওই অভিযুক্তদের আবেদন বাতিল করে দিয়েছে।

২০১১ সালের ৬ মে বালির তৃণমূল নেতা তপন দত্ত খুন হন। অভিযোগ, এলাকার একটি জলাশয় বোজানোর প্রতিবাদ করার জেরেই খুন করা হয় ওই তৃণমূল নেতাকে।












Click it and Unblock the Notifications