গ্রেফতার করা যাবে না পর্ষদ সভাপতিকে, গৌতম পালকে রক্ষা কবচ সুপ্রিম কোর্টের
নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে রক্ষা কবচ দিয়েছে। এদি শীর্ষ আদালত জানিয়েছে গৌতম পাল এবং পার্থ কর্মকারকে শুনানির দিন পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই।
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী দলকে নির্দেশ দিয়েছিলে প্রয়োজনে গৌতম পাল এবং পার্থ কর্মকারকে হেফাজতে নিয়ে জেরা করতে পারেন তাঁরা। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন পর্ষদ সভাপতি।

শুক্রবার ছিল সেই মামলার শুনানি। শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এখন গ্রেফতার করা যাবে না পর্ষদ সভাপতি গৌতম পাল এবং পার্থ কর্মকার। আদালতে তিনি গ্রেফতারির ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিচারপতি অ নিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর এজলাসে ছিল মামলার শুনানি। তাতে বলা হয়েছে সিবিআই তদন্ত করতে পারবে কিন্তু পর্ষদ সভাপতিকে গ্রেফতার করতে পারবে না।
প্রাইমারি শিক্ষা সংসদ বা পর্ষদের পক্ষ থেকে আদালতে যুক্তি দেওয়া হয়েছিল, আগে যা ঘটেছে তার সঙ্গে বর্তমান পর্ষদ সভাপতির কোনও সম্পর্ক নেই। এমনকী পর্ষদ সচিবেরও কোনও সম্পর্ক নেই। ২০২২ সালের ২৪ অগাস্ট পর্ষদ সভাপতি পদে যোগ দিয়েছেন তিিন। এর পরে পর্ষদের সচিব পদে যোগ দেন পার্থ কর্মকার। কাজেই দুর্নীতি যে সময়ে হয়েছে সেই সময়ের সঙ্গে কোনও যোগ নেই তাঁদের।
পাল্টা চাকরি প্রার্থীদের আইনজীবী দাবি করেছিলেন, যাঁরা দুর্নীতিতে যুক্ত তাঁরা জেলে থাকলেও এখনও প্রচুর তথ্য প্রমাণ রয়ে গিয়েছে পর্ষদে। সেই তথ্য প্রমাণ লোপাট হতে পারে। যদিও সুপ্রিম কোর্টে তাঁদের যুক্তি গ্রাহ্য হয়নি। তারপরেই পর্ষদ সভাপতির গ্রেফতারির িনর্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।












Click it and Unblock the Notifications