সরকারের বিলে সম্মতি স্থগিত! রাজ্যপাল সিভি আনন্দ বোসের অফিসকে নোটিশ সুপ্রিম কোর্টের
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আটটি বিলে সম্মতি আটকে রেখেছেন বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। যা নিয়ে সুপ্রিম কোর্ট এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসকে নোটিস জারি করেছে।
এই মাসের দ্বিতীয় সপ্তাহে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজ্য সরকারে পক্ষে থাকা আইনজাবী আস্থা শর্মা দেওয়া আবেদন নোট করে। যেখানে সরকারের আইনজীবী বলেছিলেন আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি। এব্যাপারে প্রধান বিচারপতি জানিয়েছিলেন আবেদন বিবেচনা করা হবে।

রাজ্য সরকারের অভিযোগ
রাজ্য সরকার সুপ্রিম কোর্টে করা আবেদনে বলে, বিধানসভায় পাশ করা বিলগুলি কোনও কারণ না দেখিয়ে সম্মতি দিতে অস্বীকার করছেন রাজ্যপাল। যা সংবিধানের ২০০ অনুচ্ছেদের পরিপন্থী।
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভায় পাশ করানো কোনও বিলে সম্মতির জন্য রাজ্যপালের কাছে পেশ করার বিধান রয়েছে। সেখানে রাজ্যপাল সম্মতি দিতে পারেন বা সম্মতি স্থগিত রাখতে পারেন কিংবা বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন।
Supreme Court issues notice to West Bengal Governor office on West Bengal Government plea against Governor for withholding the assent of pending bills pic.twitter.com/LXeNX9Y7D7
— ANI (@ANI) July 26, 2024
কী রয়েছে ২০০ অনুচ্ছেদে
সংবিধানের ২০০ অনুচ্ছেদে বলা হয়েছে, যখন একটি রাজ্যের বিধানসভায় একটি বিল পাশ করানো হয় কিংবা আইন পরিষদ থাকা রাজ্যের ক্ষেত্রে উভয় কক্ষে পাস করানো হয়, তারপর তা রাজ্যপালের কাছে পাঠাতে হবে। রাজ্যপালকেই জানাতে হবে, তিনি বিলে সম্ততি দিয়েছেন বা সম্মতি স্থগিত রেখেছেন। বা সেটা তিনি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করেছেন।
যেসব বিল সম্মতির অপেক্ষায় রয়েছে
যেসব বিল রাজ্যপালের সম্মতির অপেক্ষায় রয়েছে, সেগুলি হল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল, ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল, পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল। এগুলি সবই ২০২২ সালে রাজ্য বিধানসভায় পাশ করানো হয়েছিল। পরে ২০২৩-এ পশ্চিমবঙ্গ শহর ও দেশ পরিকল্পনা ও উন্নয়ন সংশোধনী বিল পাশ করানো হয়।
এর মধ্যে কিছু বিল অবশ্য ২০২২-এ রাজ্যপাল থাকা বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সময়ের।
কেরলের রাজ্যপালের অফিসকেও নোটিশ
তবে সুপ্রিম কোর্ট এদিন শুধু পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসকেই সুধু নয়, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের অফিসকেও বিলে সম্মতি মুলতুবি রাখার জন্য নোটিস জারি করেছে।












Click it and Unblock the Notifications