Sandeshkhali Case: 'সুপ্রিম' ধাক্কা রাজ্য সরকারের! সন্দেশখালির তদন্ত চালিয়ে যাবে সিবিআই

Sandeshkhali Case: সন্দেশখালি মামলায় 'সুপ্রিম' ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্ত বাতিলের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সন্দেশখালির ঘটনায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। মামলার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রেশন এবং সন্দেশখালিতে একাধিক মামলা যেভাবে সিবিআই তদন্ত করছে তাও চালিয়ে যাবে বলে নির্দেশে জানিয়ে সর্বোচ্চ আদালত।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি। সন্দেশখালির 'শেখ' শেখ শাহজাহানকে গ্রেফতার নিয়ে গড়িমাসি সহ একাধিক বিষয় উঠে আসে (Sandeshkhali Case)।

Supreme Court on Sandeshkhali Case

এদিন রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। মামলার শুনানিতে তাঁকে এদিন তিরষ্কার করে শীর্ষ আদালত। এই আবেদন করে কাকে বাঁচাতে চাইছে রাজ্য সরকার? তা নিয়েও এদিন প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

মামলার শুনানিতে রেশন দুর্নীতিতে সিবিআই তদন্তের বিষয়টি উঠে আসে। দীর্ঘ মামলার শুনানি শেষে সন্দেশখালির ঘটনায় যেভাবে সিবিআই তদন্ত করছে তা চালিয়ে যাবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, রেশন এবং সন্দেশখালির ঘটনায় ৪৩ টি এফআইআর হয়। সেই সমস্ত মামলা সিবিআই চালিয়ে যাবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালতের এহেন নির্দেশকে স্বাগত জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে মেনে নেওয়া উচিৎ ছিল রাজ্যের। জনগণের টাকা নয়ছয় করা হচ্ছে। আর তা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। তাঁর মতে, এতে প্রশাসনের মর্যাদা নষ্ট হচ্ছে। যেভাবে সন্দেশখালিতে ইডি এবং সিবিআই'য়ের উপর হামলা হয়েছে এরপর রাজ্য সরকারের হাইকোর্টের নির্দেশ মেনে চলা উচিৎ বলেও মন্তব্য করেন বিকাশ ভট্টাচার্য।

বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালি যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেলেঙ্কারির অন্যতম চক্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহানকে জেরা করতে গিয়ে মার খেয়ে ফিরতে হয় আধিকারিকদের। যা নিয়ে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। ঘটনার পর থেকেই ফেরার ছিল সংশ্লিষ্ট ওই তৃণমূল নেতা।

খোঁজ পাচ্ছিলেন না রাজ্য পুলিশের আধিকারিকরা। এর মধ্যেই উত্তাল হয়ে অঠে সন্দেশখালি। একের পর এক অভিযোগ সামনে আসে। বিশেষ করে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সুর চড়তে থাকে। সময়ের সঙ্গে একাধিক ঘটনার সাক্ষী থাকে বাংলা।

ঘটনায় কলকাতা হাইকোর্ট রেশন এবং সন্দেশখালির ৪৩ টি এফআইআরের তদন্তভার সিবিআইকে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+