করোনা চিকিৎসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের, চাপ বাড়ল মমতা সরকারের

করোনা চিকিৎসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের, চাপ বাড়ল মমতা সরকারের

রাজ্যের করোনা চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় করোনা চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নোটিস পাঠানো হয়েছে আরও তিন রাজ্যকে। দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুকে। কারণ এই চারটি রাজ্যের করোনা পরিস্থিিত সবচেয়ে খারাপ।

পশ্চিমবঙ্গকে নোটিস

পশ্চিমবঙ্গকে নোটিস

প্রথম থেকে করোনা সংক্রমণের তথ্য গোপনের অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও রাজ্য সরকার গোপন করছে বলে সরব হয়েছিল বিজেপি। লকডাউন ওঠার পর থেকেই গোটা রাজ্যে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ। এবার সুপ্রিম কোর্টও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এবং নোটিস পাঠিেয়ছে রাজ্যকে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টে রাজ্যের করোনা চিকিৎসায় গাফিলতি নিয়ে মামলায় তিন বিচারপতির বেঞ্চে শুনানি ছিল। তাতে বিচারপতিরা বলেন সংবাদ মাধ্যমেই দেখা যাচ্ছে চার রাজ্যের করোনা পরিস্থিতির দুর্দশা। মৃতদেহের সঙ্গে রাখা হচ্ছে রোগীদের। অক্সিজেন পাচ্ছেন না আক্রান্ত রোগীরা।

আরও ৩ রাজ্যকে নোটিস

আরও ৩ রাজ্যকে নোটিস

করোনা পরিস্থিতি নিয়ে আরও তিন রাজ্যকে নোটিস পাঠিয়েছে কেন্দ্র। তামিলনাড়ু, দিল্লি ও মহারাষ্ট্র। এই তিন রাজ্যে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার নিয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র ও দিল্লিতে। চিনকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ।

গড়িয়া শ্মশানে দেহ বিতর্ক

গড়িয়া শ্মশানে দেহ বিতর্ক

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরে গড়িয়া শ্মশানে দেহ সৎকারের চেষ্টা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেহগুলিকে নির্মমভাবে আঁকশি দিয়ে টেনে তোলা হচ্ছিল। তাই নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বািসন্দারা। এই নিয়ে বিজেপিও সরব হয়েছে। বিজেপি অভিযোগ করেছে করোনায় মৃত্যুর তথ্য গোপন করতেই লুকিয়ে সৎকারের চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+