অবিলম্বে রাজ্যে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড, মমতা সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

অবিলম্বে রাজ্যে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড, মমতা সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

আর কোনও বাহানা চলবে না অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এমনই নির্দেশ িদয়েছে দেশের শীর্ষ আদালত। গত বছরই দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাতে রাজি হননি। করেনা প্রথম ধাক্কা থেকেই রেশন নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চলছে। একদিকে কেন্দ্র যেমন রেশন ফ্রি করার কথা ঘোষণা করেছিল ঠিক একই ভাবে মমতা সরকারও রেশন বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু এক দেশ এক রেশন কার্ড চালু করতে রাজি হয়নি।

অবিলম্বে রাজ্যে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড, মমতা সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আগে সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি ভাল করে পড়বেন তার পরে এই নিয়ে মন্তব্য করবেন। শীর্ষ আদালত নির্দেশে বলেছে পরিযায়ী শ্রমিকদের স্বার্থের কথা ভেবেই একা অবিলম্বে কার্যকর করতে হবে। কারণ দফায় করোনা সংক্রমণে সবচেেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁরা যাতে দেশের সব প্রান্ত থেকেই রেশন সংগ্রহ করতে পারেন তার জন্য দ্রুত এটা কার্যকর করা জরুরি।

করোনা সংক্রমণে কারণে দফায় দফায় একাধিক রাজ্যে লকডাউন চলছে। সব রাজ্যই লকডাউনের পথে হেঁটেছে। তাতে কর্মহীন হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। প্রথম বারের মতো পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি এবার চোখে না পড়লেও কর্মহীন হয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। সেক্ষেত্রে রেশনই একমাত্র উপায় তাঁদের পরিবারের খাদ্য সংকট মোচন করতে পারে সেকারণেই এক দেশ এক রেশন কার্ড অবিলম্বে চালু করতে চাইছে কেন্দ্র। এর মধ্যে কোনও রাজনীতি না দেখে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এটা কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+