সন্দেশখালি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি! উত্তম-শিবুদের পরিস্থিতি কি অনুব্রত-র মতো, বড় সিদ্ধান্ত নিয়ে জল্পনা

রবিবার সন্দেশখালির ১৯ টি জায়গার মধ্যে চারটি জায়গা থেকে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্দেশখালির দুই নম্বর ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার কথা বলা হয়েছে। সেই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা। সোমবার সন্দেশখালি নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।

উল্লেখ করা প্রয়োজন, সন্দেশখালিতে মহিলাদের যৌন নিগ্রহের মামলার তদন্ত ও বিচার রাজ্যের বাইরে করার আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে। তৃণমূলের জেলাপরিষদ সদস্য উত্তর সর্দারকে গ্রেফতারের পর থেকে শিবু হাজরাকে বাঁচানোর সব রকমের চেষ্টা করে এসেছে শাসকদল। কিন্তু শনিবার শিবু হাজরার বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ।

সন্দেশখালি

যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট উত্তম সর্দার ও শিবু হাজরাদের মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের নির্দেশ দেয়, তাহলে পরিস্থিতি হতে পারে অনুব্রত মণ্ডলদের মতো। এমনটাই বলছেন বিশ্লেষকরা। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি হবে বিচারপতি বিভি নাগারথনা এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে।

শনিবার জমি দখল ও মহিলাদের যৌন নিগ্রহের অভিযোগে তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতারের পরে সন্দেশখালির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা আঠারো। অন্যদিকে শনিবার বসিরহাটের পুলিশ সুপার এইচএম রহমান বলেছিলেন, তঋণমূল নেতা শেখ শাহদজাহানের বিরুদ্ধে যৌন নিগ্রহের কোনও অভিযোগ পাওয়া যায়নি। এব্যাপারে যে অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে ফুঁসছে সন্দেশখালির বিভিন্ন গ্রাম। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিন সন্দেশখালিতে গিয়েছিলেন তৃণমূল সরকারের তিন মন্ত্রী। তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিজেপি এলাকায় মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সেখানে প্রায় দুশো মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এদিন সেখানে রাজ্য সরকারের করা ছটি ক্যাম্পে সমসংখ্যক অভিযোগ জমা পড়ে বলে জানা গিয়েছে।

রবিবার আদালতে তৃণমূল নেতা শিবু হাজরাকে তোলা হলে তাকে আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পুলিশ শিবু হাজরার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, সে যথেষ্ট প্রভাবশালী। জামিন পেলে এলাকায় অশান্তি ছড়াতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+