আরও একটা জয়ে বিজেপিকে টেক্কা তৃণমূলের! সুপ্রিম কাঁটায় বিদ্ধ গুরুং গ্রেফতারির মুখে
সুপ্রিম কোর্ট বিমল গুরুংয়ের মামলা খারিজ করে দিল। ফলে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যই। সেই মোতাবেক যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিমল গুরুং।
প্রাক্তন গোর্খা জুনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুংকে গ্রেফতারে আর কোনও বাধা রইল না। শুক্রবার পাহাড়ে যখন বাংলা ও সিকিমের মুখ্যমন্ত্রীর 'সন্ধি'র তোড়জোড় চলছে, তখনই আরও এক সুখবর চলে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। এদিনই সুপ্রিম কোর্ট বিমল গুরুংয়ের মামলা খারিজ করে দিল। ফলে তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যই। সেই মোতাবেক যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিমল গুরুং।

রাজ্য প্রশাসনের হাতে গ্রেফতারি এড়াতে পাহাড়ে 'স্বঘোষিত মুখ্যমন্ত্রী' সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তাঁর আবেদন ছিল, রাজ্য তাঁর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত যে রাজ্যের বাইরে করা হয়। কিন্তু উভয়পক্ষের সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্ট বিমল গুরুংয়ের সেই আবেদন খারিজ করে দেয়।

বিমল গুরুংয়ের গায়ে এখন সেঁটে গিয়েছে পলাতক তকমা। তিনি পাহাড় ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পাহাড়ের গোর্খ্যাল্যান্ড আন্দোলনের জেরে তিনি নিজ ভূমে পরবাসী হয়ে ঘর ছেড়েছেন। এই অবস্থায় তাঁর বাঁচার একমাত্র রাস্তা ছিল সুপ্রিম কোর্ট। সেখানেও ধোপে টিকল না গুরুংয়ের আর্জি।
কেননা তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যেমন জারি ছিল। তেমনই ইউএপিএ ধারায় মামলা হয়েছিল বিমল গুরুংয়ের বিরুদ্ধে। তারপরই বিমল গুরুং পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। শেষে কেন্দ্রের একাংশের সহযোগিতায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বলে অভিযোগ। কিন্তু বিমল গুরুংয়ের সেই অভিযোগ খারিজ হওয়ায় তৃণমূলের এই জয় বিজেপির বিরুদ্ধেও। এমনই ব্যাখ্যা দার্জিলিং তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দেবের।












Click it and Unblock the Notifications