Supreme Court: উপাচার্য নিয়োগ নিয়ে হবে সার্চ কমিটি, রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সুপ্রিম নির্দেশ
বাংলার উপাচার্য নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই রাজ্য ও রাজ্যপাল সংঘাত চলছিল। সেই সংঘাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এবার উপাচার্য নিয়োগ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল। সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গড়ার পক্ষেই রায় দিল এ ব্যাপারে। শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্যপালকে সহযোগিতা করারও বার্তা দেয় এদিন।
সুপ্রিম কোর্টে এদিনের রায়ে স্পষ্ট হয়ে গেল আর একতরফাভাবে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাবে না। সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। সেই সার্চ কমিটিই উপাচার্য নিয়োগ করবে। এই কমিটিতে থাকার জন্য রাজ্য, রাজ্যপাল ও ইউজিসিকে কমপক্ষে তিন থেকে পাঁচজনের নাম প্রস্তাব করতে হবে।

সুপ্রিম কোর্ট এদিন এই মর্মে জানিয়েছে, আগামী সাতদিনের মধ্য নাম পাঠাতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর। ওই দিন এই মামলার পরবর্তী শুনানি হবে। উপাচার্য নিয়োগে সার্চ কমিটি নিয়ে চূড়ান্ত রায় ওইদিনই দেবে ভারতের শীর্ষ আদালত।
এদিন সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সহযোগিতা করার আহ্বান জানান। পারস্পরিক মতভেদ দূরে সরিয়ে রেখে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির দিকে নজর দিতে রাজ্য ও রাজ্যপালকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন সুপ্রিমো কোর্টের বিচারপতি।
সুপ্রিম কোর্টই সার্চ কমিটি গঠন করে দেবে। সেই সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটিই উপাচার্য নিয়োগ করবে। তিন পক্ষের তরফে তিন থেকে পাঁচ জনের নাম প্রস্তাব করার পর তাঁদের মধ্যে থেকে তিন পক্ষের একজন করে নিয়ে তিনজনের সার্চ কমিটি গঠন করা হবে।
রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের উপর এদিন স্থগিতাদেশ চেয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্ট অবশ্য কোনও স্থগিতাদেশ দেয়নি। আপাতত রাজ্যপাল মনোনীত উপাচার্যরা বহাল থাকছেন স্বপদে। রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আদালতের নির্দেশ অনুসারে রাজ্যপালকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হলেও, তাতে কোনও সাড়া মেলেনি।
রাজ্যপালের আইনজীবী জানান, রাজ্যে আলোচনার পরিবেশ নেই।। এরপরই সুপ্রিম কোর্ট বলেন, মতপার্থক্য ভুলে এগিয়ে যাওয়া উচিত রাজ্য ও রাজ্যপালের। ব্যক্তিগত ইগো ভুলে যান। মনে রাখবেন আপনাদের ইগোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীরা ভুগছে। রাজ্যপালের উপাচার্য নিয়োগের বিরুদ্ধে অনাস্থা পেশ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়।












Click it and Unblock the Notifications