Supreme Court: ধোপে টিকল না সিব্বলের যুক্তি, ডাক্তারদের কালিমালিপ্ত করা বন্ধ করা উচিত, কড়া বার্তা SC-র

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে ভুল তথ্য দিচ্ছে রাজ্য সরকার। প্রধানবিচারপতির কাছে এমনই অভিযোগ করেছেন ডাক্তারদের আইনজীবী। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র ডাক্তাররা কিন্তু ওভারটাইম করে কাজ করছে। এবং যে অভিযোগ রাজ্য সরকারের কাছ থেকে করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়।

এবং ডাক্তারদের কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী। কপিল সিবল এক কথায় এই সওয়াল জবাবে ঢোক গিলতে বাধ্য হন। প্রধানবিচারপতি তারপরেই এককথায় কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ডাক্তারদের কালিমালিপ্ত করা বন্ধ করা উচিত।

Supreme Court

গত শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে। প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। তারপরেই সুপ্রিম কোর্ট ৯ সেপ্টেম্বর শুনানিতে নির্দেশ দিয়েছিলেন যে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। নইলে রাজ্য কোনও ব্যবস্থা নিয়ে আদালত কিছু করতে পারবে না।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই কার্যত হতাশা প্রকাশ করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা অভিযোগ করেছিলেন যে তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁদের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরাও। তাঁরা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যে আন্দোলনকারী জুনিয়.র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হলে তাঁরা ইস্তফা দেবেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছিলেন দুই জন আইনজীবী। একজন ইন্দিরা জয়সিং এবং দ্বিতীয় জন করুণা নন্দী। দুজনেই প্রধানবিচারপতির কাছে জানান যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে ভুল তথ্য পেশ করেছে আদালতে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রোগী মৃত্যু ঘটছে এই তথ্য ঠিক নয়। কারণ সব সরকারি হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করে সেই ঘাটতি পুরণ করে চলেছেন। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শেষ পর্যন্ত ঢোক গিলতে বাধ্য হন। তিনি প্রকাশ্য আদালতেই স্বীকার করে নেন যে ৭০ শতাংশ সিনিয়র চিকিৎসক দিনরাত এক করে কাজ করে চলেছেন। তারপরেই প্রধান বিচারপতি এক কথায় কড়া বার্তা দিয়েছেন যে ডাক্তারদের কলিমালিপ্ত করা বন্ধ করা উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+