সর্বোচ্চ আদালতে হার মমতা সরকারের! পাহাড় থেকে ফিরছে কেন্দ্রীয় বাহিনী

দার্জিলিং থেকে বাহিনী প্রত্যাহারে কেন্দ্রকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত দার্জিলিং-এ চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। তবে ৮ মার্চের পর কেন্দ্র এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে।

দার্জিলিং থেকে বাহিনী প্রত্যাহারে কেন্দ্রকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এখনও পর্যন্ত দার্জিলিং-এ চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। তবে ৮ মার্চের পর কেন্দ্র এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে বলে জানানো হয়েছে।

সর্বোচ্চ আদালতে হার মমতা সরকারের! পাহাড় থেকে ফিরছে কেন্দ্রীয় বাহিনী

প্রধান বিচারপতি দীপক মিশ্র কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপালের আবেদন মঞ্জুর করেন। এবং সেখানে থাকা ৪ কোম্পানি সিএপিএফ জওয়ান তুলে নেওয়ার অনুমতি দেন। এই আদেশের সঙ্গেই বাহিনী তোলা নিয়ে হাইকোর্টের অন্তবর্তী নির্দেশও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিভিন্ন রাজ্যে নির্বাচনকে সামনে রেখে পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু নানা অসুবিধার কথা বলে সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আবেদনের প্রক্ষিতে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।

এদিকে এই বাহিনী প্রত্যাহারের নির্দেশের মধ্যেই পাহাড়ে শান্তি ফেরাতে যুব মোর্চার নেতৃত্বে মিছিলের ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। ২৫ ফেব্রুয়ারি পাহাড়ে হওয়া এই মিছিলে হাঁটবেন বিনয় তামাংও।

সর্বোচ্চ আদালতে হার মমতা সরকারের! পাহাড় থেকে ফিরছে কেন্দ্রীয় বাহিনী

এর আগে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে দার্জিলিং এবং কালিম্পং থেকে আট কোম্পানির মধ্যে চার কোম্পানি সিএপিএফ তোলার অনুমতি দিয়েছিল। তার আগে ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি বাহিনী তোলার অনুমতি দিয়েছিল। সেই বাহিনী জম্মু-কাশ্মীর এবং উত্তরপূর্বে মোতায়েন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+