পাহাড়ে ফের মোর্চার তাণ্ডব, ট্রাক চালককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা
জাতীয় সড়কে চলন্ত ট্রাক লক্ষ করে ইটবৃষ্টি, চালক গাড়ি থামাতেই তাণ্ডব মোর্চা সমর্থকদের। ট্রাক চালকেরও গায়ে আগুন ধরিয়ে লুঠপাট।
চলন্ত ট্রাক থেকে চালককে নামিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। সোমবার বিকেলে ফের গোর্খা জনমুক্তি মোর্চার জঙ্গি আন্দোলনের নৃশংসতার সাক্ষী থাকল পাহাড়। শিলিগুড়ি থেকে ২৮ কিলোমিটার দূরে কালীঝোড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ঘটল এই নৃশংস ঘটনা। অগ্নিদগ্ধ ট্রাকচালক আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি।

প্রথমে ট্রাকটিতে ভাঙচুর করে লুঠপাট চালানো হয়। তারপর ট্রাকটিতে মোর্চা সমর্থকরা্ আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ট্রাকচালককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করতে থাকে মোর্চা সমর্থকরা। তারপরই ট্রাক চালকের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পিছনে থেকে আসা অন্যান্য ট্রাকচালকেরা অগ্নিদগ্ধ অবস্থায় অনিকেত ছেত্রী নামে ওই ট্রাক চালককে উদ্ধার করে। ট্রাকে করেই তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ট্রাক চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।












Click it and Unblock the Notifications