ভবানীপুরের ভোটের আগে হিন্দি নিয়ে 'উত্তেজনা' বেদনাদায়ক! সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের তোপের মুখে মমতা
হিন্দি দিবসে (hindi diwas) সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যা নিয়ে অসন্তুষ্টি তাঁর সমর্থকদের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় দ
হিন্দি দিবসে (hindi diwas) সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। যা নিয়ে অসন্তুষ্টি তাঁর সমর্থকদের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কেউ কেউ।

হিন্দি দিবসে টুইট মুখ্যমন্ত্রীর
এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, হিন্দি দিবস উপলক্ষে সকল দেশবাসী এবং সব ভাষাবিদ যাঁরা হিন্দি ভাষার উন্নয়নে অবদান রেখেছেন, তাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ভবানীপুরে উপনির্বাচনের মুখে হিন্দিতে টুইট নিয়ে প্রশ্ন
সাধারণভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও একটি বিশেষ দিল পালনে একাধিক ভাষায় টুইট করে থাকেন। তার মধ্যে রয়েছে হিন্দিও। তবে সামনেই ভবানীপুরের উপনির্বাচন। যেই নির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভবানীপুরের একটা বড় অংশের মানুষ হিন্দিভাষী। বাঙালি ছাড়াও এই কেন্দ্রের ভোটারদের মধ্যে রয়েছেন গুজরাতি, মারোয়ারি এবং পঞ্জাবিরাও। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের টুইটকে বিশেষ চোখে দেখছেন অনেকেই।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবাঙালি প্রার্থী
রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় হিন্দি বলয়ের বিজেপি নেতারা এসেছেন বারে বারে। অনেক জায়গাতেই বিজেপির তরফে নির্বাচন পরিচালনার দায়িত্ব ভিনরাজ্যের বিজেপি নেতাদের ওপরে ছিল। সেই সময় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগতরা বাংলায় আছেন বলে আক্রমণ শানিয়েছিলেন। সেই পরিস্থিতিতে হিন্দি দিবসে মুখ্যমন্ত্রীর টুইট তাঁর অনেক সমর্থকের মনেও প্রশ্ন তৈরি করেছে।

সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের নিশানা
এই টুইটের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে নিশানা করেছেন বহু মানুষ। তাঁরা নিজেদেরকে তৃণমূলের সমর্থক বলে দাবি করেছেন। শশাঙ্ক বলে একজল টুইট করে বলেছেন, হিন্দি দিবস নিয়ে পোস্ট দেবার আগে তৃণমূলকর্মীরা যেন মনে রাখে, এবার যখন জিতে গেছো কেটে গেছে ভয়, মনে রেখো জিতিয়েছে বাঙালি, কোন বহিরাগত গুটখাখোর নয়। অপর একটি টুইটে নিজেকে তৃণমূল সমর্থক বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেছেন, যদি পরের বার ভোট চাইতে আসার আগে চিন্তা করবেন, আর বলে বাংলা তার নিজের মেয়েকেই চায় বলে বিজেপির মতো আচরণ করবেন না।

হিন্দিভাষীরা কি ২১ ফেব্রুয়ারি পালন করেন
তন্বী নামে অপর একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হিন্দি চাপিয়ে দেওয়া বন্ধ করুন। মুখ্যমন্ত্রীর টুইট ট্যাগ করে তিনি বলেছেন, যে ভাষায় আপনি টুইট করেছেন, তা রাজ্যে ৮৬% মানুষ বোঝেন না। হিন্দি বেল্টে কি বাংলা দিবস কিংবা ২১ ফেব্রুয়ারি কি পালন করা হয়, প্রশ্ন করেছেন তিনি।

দিল্লি না গিয়ে রাঁচি যান
তুহিন নামে অপর একজন বলেছেন, নিজেই বলেন হিন্দিভাষীরা বহিরাগত। আবার নিজেই হিন্দিতে টুইট করে হিন্দিভাষীদের শুভেচ্ছা জানাচ্ছেন। কটাক্ষ করে পরের অংশে তিনি বলেছেন সত্যিই মাথা গিয়েছে। বারবার দিল্লি না গিয়ে রাঁচি যাওয়ার ব্যবস্থা করুন।












Click it and Unblock the Notifications