ফুঁসছে ফণী, গতিপথ বদলে খড়গপুর দিয়ে কলকাতায় প্রবেশ করবে সুপার সাইক্লোন
ওড়িশায় তাণ্ড চালানোর পর বাংলার দোরগোড়ায় হাজির সুপার সাইক্লোন ফণী। ইতিমধ্যেই দিঘা থেকে শুরু করে বকখালি, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।
ওড়িশায় তাণ্ডব চালানোর পর বাংলার দোরগোড়ায় হাজির সুপার সাইক্লোন ফণী। ইতিমধ্যেই দিঘা থেকে শুরু করে বকখালি, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। মাঝরাতেই ঝড় আছড়ে পড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, খড়গপুর হয়ে ফণী পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে দাপিয়ে বেড়াবে। তারপর কলকাতায় পৌঁছবে ফণী।

আলিপুর হাওয়া অফিস সূত্রে পূর্বাভাস, শনিবার সকালেই কলকাতায় তাণ্ডব ফণী। শেষ আপডেট অনুযায়ী ফনী দিঘা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। দেড় থেকে দু-ঘণ্টার মধ্যে এই ঝড় এসে পৌঁছবে দিঘা উপকূলে। কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে রয়েছে। মেদিনীপুর থেকে ৫০ কিলোমিটার দূরে।
২০ কিলোমিটার গতিতে ফণী এগিয়ে চলেছে। পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করতে পারে ফণী। তার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ব্যাপকমাত্রায় প্রভাব ফেলতে পারে। শক্তি বাড়িয়ে তা কলকাতায় প্রবেশ করবে। কলকাতায় এর গতিবেগ থাকবে ৭০ থেকে ৮০ কিলোমিটার।
১১৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে স্থলভাগে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস। এরপর হাওয়া অফিস জানায়, খড়গপুর হয়ে বাংলায় প্রবেশ করবে ফণী। গতিবেগ থাকবে ৯০ কিলোমিটার। এরপর শক্তি ক্ষয় করতে করতে এগিয়ে গেলেও কলকাতায় প্রবেশ করার আগে শক্তি বাড়াবে ফের। পরে কলকাতা সংলগ্ন জেলা হয়ে নদিয়া মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশ চলে যাবে শনিবার বিকেলের মধ্যেই।












Click it and Unblock the Notifications