বেঁচে গেল দীঘা, সাগরদ্বীপে ভূমি ছুঁলো সুপার সাইক্লোন আম্ফান, তাণ্ডব চলবে প্রবল তীব্রতায়

বেঁচে গেল দীঘা, সাগরদ্বীপে ভূমি ছুঁলো সুপার সাইক্লোন আম্ফান, তাণ্ডব চলবে প্রবল তীব্রতায়

দীঘা হয়তো বেঁচে গেল আমফানের কোপ থেকে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দুপুর ৩টে নাগাদ সাগরদীপে মাটি ছুঁয়েছে সুপার সাইক্লোন আমফান। ১৬০ থেকে ১৭০ কিলোমিটার বেগে বইছে ঝড়। তীব্র তার গতি। পুরো প্রক্রিয়া শেষ হতে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভূমি ছুঁলো আমফান

ভূমি ছুঁলো আমফান

অবশেেষ সেই আতঙ্কের ভূমি পতন। সাগরদ্বীপের কাছে ভূমি ছুঁল আমফান। ১৬০ কিলোমিটার বেগে ঝড় বইছে সেখানে। সেই তীব্রতা সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। চার ঘণ্টা ধরে চলবে তার ল্যান্ড ফলের প্রক্রিয়া।

বেঁচে গেল দীঘা

বেঁচে গেল দীঘা

এর আগে দীঘাতে ল্যান্ড ফলের কথা ছিল সিপার সাইক্লোন আম্ফানের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটু এগিয়ে সাগরদ্বীপের কাছে ভূমি ছুঁয়েছে আম্ফান। তার জেরে এবারের হয়তো প্রবল ক্ষতির হাত থেকে বেঁচে গেল দীঘা। তবে লেজের ঝাপটায় কতটা ক্ষতি হবে সেটা এখন আন্দাজ করা যাচ্ছে না।

ঝড় বাড়ছে কলকাতায়

ঝড় বাড়ছে কলকাতায়

এরই মধ্যে কলকাতায় আঁচ পড়তে শুরু করেছে সুপার সাইক্লোন আম্ফানের। তীব্র গতিতে বইছে ঝড়। তার সঙ্গে চলছে প্রচণ্ড বৃষ্টি চলছে। গোটা আকাশ কালো হয়ে গিয়েছে। রাস্তায় লোহার গার্ডওয়াল পড়ে গিয়েছে শহরের একাধিক জায়গায়। ইতিমধ্যেই গাছ পড়তে শুরু করেছে দুই ২৪ পরগনার একাধিক জায়গায়।

কাঁপছেন শহরবাসী

কাঁপছেন শহরবাসী

পূর্ব কলকাতায় গা ঘেঁেস বেরোবে আম্ফান। সুন্দরবনে বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে। আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছেন গ্রামবাসীরা। দীঘায় শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+