আম্ফানের তাণ্ডবে ফুঁসছে গঙ্গা, বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু

আম্ফানের তাণ্ডবে ফুঁসছে গঙ্গা, বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু

আম্ফানের তাণ্ডবে ফুঁসছে গঙ্গা। ডুবে গিয়েছে জেটি। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু। কার্যত কলকাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কলকাতা। প্রবল গতিতে হাওড়া ও কলকাতার দিকে ধেয়ে আসছে আম্ফান সুপার সাইক্লোন।

বন্ধ হল হাওড়া ব্রিজ

বন্ধ হল হাওড়া ব্রিজ

ফুঁসছে গঙ্গা। প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। জেটিগুলি ভেসে গিয়েছে। হাওয়ার দাপটে বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ও দ্বিতীয় হুগলি সেতু। যার জেরে কার্যত হাওড়ার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ১১০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। তার সঙ্গে প্রবল বৃষ্টি চলছে। পুলিসের দেওয়া লোহার ব্যারিডেড পড়ে গিয়েছে হাওয়ার দাপটে।

জলমগ্ন কলকাতা

জলমগ্ন কলকাতা

ঝড়বৃষ্টি আর ঝড়ের দাপটে জলমগ্ন হয়ে পড়েছে শহরের অধিকাংশ রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, ট্র্যাঙ্কুলার পার্ক, রাসবিহারি অ্যাভিনিউ সহ শহরের একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে পড়েছে। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তায় বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে। আরও ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। বেলেঘাটায় একটি বহুতলে শর্ট শার্কিট হয়েছে। পুরো লণ্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে। মানিকতলা, ফুলবাগান চত্ত্বরে একাধিক দোকান ভেঙে পড়েছে, বস্তির বাড়ির চাল উড়ে গিয়েছে।

লন্ডভন্ড কলকাতা

লন্ডভন্ড কলকাতা

আম্ফানে আসার আগেই লন্ডভণ্ড অবস্থা তৈরি হয়েছে শহর কলকাতার। সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুরসভায় পরিস্থিতির দিকে নজর রাখছেন ফিরহাদ হাকিম। পাম্প প্রস্তুত রাখা হয়েছে। গঙ্গায় জোয়ার থাকায় জল নামছে না। তবে সকালে ঝড় কমে যাবে বলে জানানিয়েছেন ফিরহাদ হাকিম।

তাণ্ডব জেলায়তেও

তাণ্ডব জেলায়তেও

কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, হলদিয়ায় তাণ্ডব চালাচ্ছে আম্ফান। প্রবল গতিতে এগিয়ে আসছে আম্ফান। কলকাতায় ১৩০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া এবং পূর্ব কলকাতায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে আম্ফানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+