সুপার সাইক্লোন আম্ফান: হিঙ্গলগঞ্জে বাঁধে ফাটল, বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎবন্ধের নির্দেশ মমতার
সুপার সাইক্লোন আম্ফান: হিঙ্গলগঞ্জে বাঁধে ফাটল, বিপর্যস্ত এলাকায় বিদ্যুৎবন্ধের নির্দেশ মমতার
আম্ফানের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে রাজ্যে। হিঙ্গলগঞ্জে আয়লা বিধ্বস্ত এলাকায় আম্ফানের তাণ্ডবে ভাঙল নদী বাঁধ। হুগলিতে ভেঙে পড়েছে বাড়ি। বেলেঘাটায় বহুতলে শর্টশার্কিট। পরিস্থিতি মোকাবিলায় আম্ফান বিধ্বস্ত এলাকায় বিদ্যুৎ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতায় দাপট বাড়ছে
আম্ফান মাটি ছুঁতেই কলকাতায় শুরু হয়েগিয়েছে ঝড়ের দাপট। ইতিমধ্যেই কাকদ্বীপে প্রবল তাণ্ডব শুরু করেছে আম্ফান। হলদিয়া হয়ে হাওড়া, উলুবেড়িয়ার পথ ধরে এগোবে আম্ফান বা আমফান বা উম্ফুন। যার প্রভাব পড়বে শহরেও। ইতিমধ্যেই ১০৫ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করেছে শহর কলকাতায়। শ্যামবাজার সহ একাধিক জায়গায় গাছ পড়তে শুরু করেছে। বেলেঘাটায় একটি বাড়িতে শর্ট সার্কিট হয়েছে।

বিদ্যুৎ বন্ধের নির্দেশ
আম্ফানের প্রভাব পড়তে শুরু করেছে জেলা গুলিতেও। পরিস্থতি বিবেচনা করে বিপর্যস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে কন্ট্রোলরুম থেকে প্রতিমুহূর্তের খবর নিচ্ছেন তিনি। আবহাওয়া অফিস জানিয়েছেন হলদিয়া ডায়মন্ড হারবারে প্রবল ঝড়বৃষ্টি চলছে। সেখানে ১৪০ কিলোমিটার বেগে ঝড় চলছে। তার সঙ্গে চলছে। হুগলিতে একটি পুরনো বাড়ি ভেঙে পড়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ভূমি ছুঁয়েছে আম্ফান
দীঘার ধাক্কায় খাওয়ার কথা ছিল আম্ফানের। কিন্তু সেই গতি পরিবর্তন করে সাগরদ্বীপে ভূমি ছঁয়েছে আম্ফান। ৪ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। ডায়মন্ড হারবারবার, কাকদ্বীপ এবং হলদিয়া এই তিনটি জায়গায় তীব্র গতিতে ঝড় চলছে। সর্বোচ্চ গতি ১৮৫ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

শহর স্বব্ধ
আম্ফানের আতঙ্কে শুনশান শহরের রাজপথ। কোনও রকম যানচলাচল করছে না। আতঙ্কে ঘরে সিঁধিয়েছেন মানুষজন। শহরে ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে ঝড়। আম্ফানের ল্যাজের ঝাপটায় সবচেয়ে ক্ষতি হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়।












Click it and Unblock the Notifications