নন্দীগ্রাম থানায় বিজেপির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের

নন্দীগ্রাম থানায় বিজেপির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের

নন্দীগ্রামে অনুমতি ছাড়া মিছিল করা ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে নন্দীগ্রাম থানাতে বিজেপির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলার পুলিশ এই মামলা দায়ের করে। এছাড়া জাতীয় সড়ক অবরোধ করার জন্য তমলুক থানায় বিজেপির বিরুদ্ধে আরও একটি সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছে।

নন্দীগ্রাম থানায় বিজেপির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের

শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও পাঁশকুড়াতে দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে অভিনন্দন যাত্রা মিছিল বের করে বিজেপি। পুলিশ ওই মিছিল বের করার অনুমতি দেয়নি। এমনকি এই মিছিল করতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে বিজেপির লোকজন ওই ব্যারিকেড সরিয়ে দিয়ে ও পুলিশের বাধা না মেনে মিছিল এগিয়ে নিয়ে যায়। ওই মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, তুষার মুখার্জি সহ অন্যান্য বিজেপি নেতারা। পুলিশ তাদের বাধা দিলে বিজেপি র লোকজন পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে।

টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত এই মিছিল করা হয়। আর পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে নন্দীগ্রাম থানার রেয়াপাড়াতে।

অন্য দিকে তমলুক পাঁশকুড়া রাস্তায় বিজেপির লোকজন যাওয়ার সময় তাদের লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছে এই অভিযোগ করে বিজেপির লোকজন তমলুকের রাধামনিতে ৪১ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে। এই জন্য বিজেপির বিরুদ্ধে তমলুক থানাতে পুলিশ একটি সুয়োমোটো মামলা দায়ের করে।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন যে পুলিশের ওপর হামলা চালানো, অনুমতি ছাড়া মিছিল বের করা ও জাতীয় সড়ক অবরোধ করার জন্য এই তিনটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে যে জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েকের নাম ওই অভিযোগে আছে। তার বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে নবারুণ নায়েকের দাবি, পুলিশ তাকেই মারধর করে ও জামার কলার টেনে ধরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+