তৃণমূলত্যাগীদের বিশ্বাস করে না বিজেপি! মুকুলের প্রত্যাবর্তনের পর জল্পনা বাড়ালেন সুনীল
তৃণমূলত্যাগীদের বিশ্বাস করে না বিজেপি! মুকুলের প্রত্যাবর্তনের পর জল্পনা বাড়ালেন সুনীল
মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর বিজেপির বিরুদ্ধে সরব হলেন সাংসদ সুনীল মণ্ডল। শুভেন্দু অধিকারীর হাত ধরে ভোটের আগেই তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েছিলেন তিনি। এখন তাঁর সাংসদ পদ খারিজের ব্যাপারে তৃণমূল লোকসভার স্পিকারের কাছে আবেদন করেছেন। তখনই সুনীল মণ্ডলের বেসুরো হওয়া সেই আঙ্গিকে তাৎপর্যপূর্ণ।

তৃণমূলত্যাগীদের বিশ্বাস করতে পারে না বিজেপি
সোমবার লোকসভায় সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ নিয়ে স্পিকারের কাছে দরবার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির বিরুদ্ধে সরব হলেন সুনীল মণ্ডল। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে যাঁরা তৃণমূল থেকে এসেছেন তাঁদের মানতে পারছে না বিজেপি। বিশ্বাস করতে পারছেন না তৃণমূলত্যাগীদের।

দল বিরোধী একাধিক মন্তব্যে তৃণমূলে ফেরার জল্পনা
সুনীল মণ্ডলের কথায়, ভেবেছিলাম বিজেপি সংগঠনিকভাবে বড় দল। কিন্তু বিজেপিতে গিয়ে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানে তৃণমূলত্যাগীদের কেউ বিশ্বাসই করে না। এমনকী শুভেন্দু অধিকারীকেও তিনি ছেড়ে কথা বললেন না। মঙ্গলবার দল বিরোধী একাধিক মন্তব্য করে তৃণমূলে ফেরার জল্পনা উসকে দিলেন।

দিল্লি থেকে উড়ে এসে ভোটে জেতা যায় না
সুনীল মণ্ডল বলেন, আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু বিজেপি আমাদের বিশ্বাসর করতে পারেনি। দিল্লি থেকে উড়ে এসে জিতে যাবে ভেবেছিল। কিন্তু দিল্লি থেকে উড়ে এসে ভোটে জেতা যায় না। ওইসব প্রবাসীদের বাংলা সম্পর্কে কোন জ্ঞান নই। ওঁরা বাংলার কী জানেন। ভাষাগত দক্ষতা ছিল না। আর এখানকার মানুষ হিন্দি বুঝবে কী করে! গ্রামগঞ্জের মানুষ তো সেভাবে হিন্দি জানেনই না।

কথা রাখেনি শুভেন্দু, অভিযোগ সুনীলের
শুধু বিজেপির দিল্লির নেতাদের নয়, সুনীল মণ্ডল তোপ দাগেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল মণ্ডল। তিনি বলেন, শুভেন্দু প্রথম আমার বাড়িতে আসে। তারপর আমায় যে কথা দিয়েছিল, তার এক বর্ণও মানেনি। দাদা-ভাই হয়ে একসঙ্গে কাজ করব বলেছিল। কিন্তু কথা রাখেনি শুভেন্দু।

শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক সুনীল মণ্ডল
শুভেন্দু অধিকারী কি আপনার সঙ্গে প্রতারণা করেছেন? প্রশ্নের উত্তরে আরও বিস্ফোরক বার্তা দেন সুনীল। তিনি বলেন, শুধু আমার সঙ্গে নয়, শুভেন্দু অনেকের সঙ্গেই প্রতারণা করেছে। আমি ওঁর সম্বন্ধে কোনও কথা বলতে চাই না। আমার সঙ্গে এখন সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, বিরোধী দল হয়ে বর্তমান সরকারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না বিজেপি। সুনীল মণ্ডল বলেন, তৃণমূলে ফেরার বিষয়টি এখনও ভাবিনি। ভেবে দেখব।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications