রবিবারের পুজোর বাজার কি পন্ড করবে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর
কলকাতার বিভিন্ন অংশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে।
উত্তর-পশ্চিম বঙ্গোপোসাগর ও তার লাগোয়া দক্ষিণবঙ্গের উপরে রয়েছে ঘুর্ণাবর্ত। যার ফলে শনিবার গভীর রাতে তা নিম্ন চাপের রূপ নিয়ে থাকলে , রবিবার ওড়িশা ও ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা। ফলে দক্ষিণবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতার বিভিন্ন অংশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে। ফলে, পুজোর ৫০ দিন বাকি থাকতে, ভরা পুজোর বাজার হয়তো বা পন্ড হতে পারে বৃষ্টিতে! দক্ষিণবঙ্গে তো স্থানীয়ভাবে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিস সূত্রের খবর, ঝাড়গ্রাম,পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীরপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে। প্রসঙ্গত, কিছু দিন আগেই , জোরালো নিম্ন চাপের জেরে বানভাসি হয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। মৃত ও ক্ষতিগ্রস্তের সংখ্যা অনেক। তবে সেই বারের মতো হয়তো নিম্নচাপ জোরালো হবে না। তবে বৃষ্টিপাত নতুন করে নাকাল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications