গরমের ছুটি শেষ, কবে থেকে খুলছে স্কুল জানিয়ে দিল

গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে ফের খুলছে স্কুল। জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর। প্রচণ্ড গরমের কারণে মে মাসের ২ তারিখ থেকেই রাজ্যে সব সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কবে স্কুল খোলা হবে তা নিয়ে কোনও তথ্য জানা ছিল না স্কুল গুলির।

অবশেষে গরমের ছুটি কবে শেষ হয়ে যাবে সেটা জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর। আগামী সপ্তাহ থেকেই খুলে যাবে সব স্কুল। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল খুলে যাবে ৫ জুন থেকে। প্রাথমিক স্কুলগুলি খুলবে ৭ জুন। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।

স্কুল

এদিকে নতুন করে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েেছ। ফের গরমের দাপট বেড়েছে। বর্ষা এবার দেরিতে আসবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতিবছর ৫ জুন রাজ্যে বর্ষা প্রবেশ করে। এবার কেরলেই বর্ষা প্রবেশ করবে ৫ জুন। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এখনও প্রাক বর্ষার বৃষ্টিই শুরু হয়নি রাজ্যের কোনও জায়গায়। বর্ষা তো দূরের কথা।

খুলছে স্কুল

চৈত্রের শেষ থেকেই দহন তীব্র হয়েছিল রাজ্যে। একটানা ১৫ দিন ধরে রাজ্যে তীব্র দহন শুরু হয়ে গিয়েছিল। তার জেরে এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপরেই শিশু পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকেই গরমের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ মাস ধরে গরমের ছুটি কাটাল সরকারি স্কুলগুলি।

এর আগে ২৪ মে থেকে স্কুল গুলি ছুটি পড়ার কথা ছিল। কিন্তু গরমের জন্য ছুটি আগেই দিয়ে দিয়েছিল রাজ্য সরকার। তবে বেসরকারি স্কুলগুলি খোলা ছিল। মাঝে তারা অনলাইন স্কুল শুরু করে। এক সপ্তাহ অনলাইন ক্লাসের পর ফের বেসরকারি স্কুলগুলি খুলে দেওয়া হয়েছিল। তারপরে নির্ধারিত সময়েই বেসরকারি স্কুলগুলি ছুটি ঘোষণা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+