প্রবল সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল! গরমের ছুটি এক ধাক্কায় কমে গেল ২০ দিন

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি কমে গেল। বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল গরমের ছুটি।

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি কমে গেল। বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল গরমের ছুটি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী টুইট করে জানিয়েছেন, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলবে ১০ জুন থেকে। প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজ্যের স্কুলে গরমের ছুটি! এক ধাক্কায় কমে গেল ২০ দিন

৩০ জুন পর্যন্ত গরমের ছুটির সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। ২ মে সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা হয় তুমুল ভাবে। এরই মধ্যে শিক্ষার মানোন্নয়নে সোশ্যাল মিডিয়ায় উপদেশ শোনার কথা জানান শিক্ষামন্ত্রী।

ঘূর্ণিঝড় ফণীকে সামনে রেখে রাজ্যের সরকারি স্কুল কিংবা সরকার পোষিত স্কুলগুলির জন্য ৩ মে থেকেই ছুটি ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। ২ মে স্কুলগুলির জন্য এই নির্দেশিকা জানি করেছিলেন স্কুল শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি।

সূত্রের খবর অনুযায়ী এবছর রাজ্যের সরকারি স্কুল কিংবা সরকার পোষিত স্কুলগুলির জন্য প্রাথমিকভাবে গরমের ছুটি ছিল ২০ জুন পর্যন্ত। কিন্তু পড়ুয়াদের স্বাস্থের কথা মাথায় রেখে তা ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল । বেসরকারি স্কুলগুলির কাছেই ছুটি বাড়াতে আবেদন করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত ছুটি ২০ দিন কমিয়ে দিল সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+