আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে সুকান্তের মামলা, খারিজ হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির অভিযোগের মামলা করেছিলেন তিনি। সেই মামলা আজ খারিজ করা হয়েছে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। টাকা নয়ছয়, প্রিন্সিপালের ভূমিকা, হাসপাতালে মৃত দেহের অপব্যবহার সহ একাধিক ইস্যুতে দায়ের হয় মামলা। গত জানুয়ারি মাসে এই মামলা দায়ের করা হয়েছিল।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল দুর্নীতির আঁতুরঘর হয়ে উঠেছে। সেখানকার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাবতীয় দুর্নীতির বিষয়ে ওয়াকিবহাল। বারবার বদলি হওয়ার পরেও তিনি সেই হাসপাতালেই ফিরে আসছেন। এমনই একাধিক অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

Sukanta Majumder

এছাড়াও এই হাসপাতালে বেআইনিভাবে মৃতদেহের ব্যবহার হয়৷ পরিবারের অনুমতি না নিয়ে মৃহদেহ কাটাছেঁড়া করা হয়। এমন মারাত্মক অভিযোগ সুকান্ত মজুমদার করেছিলেন। জৈব বর্জ্য নিয়েও দুর্নীতি আছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেই ব্যবসা করছেন। ফলে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে।

ল্যাব নিয়ে দুর্নীতি আছে। কাটমানি ছাড়া এখানে কাজ হয় না। এমন অভিযোগও করা হয়েছিল। এইসব কিছুকে সামনে রেখেই মামলা হয়েছিল। যাবতীয় আবেদনের মধ্যে প্রিন্সিপালের নিয়োগ সংক্রান্ত একটি বিষয় তুলে নিতে চান সুকান্তের আইনজীবী।

আজ শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বিষয়গুলি তিনি শোনেন। প্রধান বিচারপতি জানিয়ে দেন, একটি আবেদন আলাদা করে বাদ দেওয়া হবে না। মামলা খারিজ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+