পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে দিলীপের বিরুদ্ধে পোস্টার, ড্যামেজ কন্ট্রোলে কী বললেন সুকান্ত
পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে চাপ বাড়ল বিজেপির। প্রকাশ্যে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে কুর্মি সম্প্রদায়। জঙ্গলমহলে ইতিমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছে। এবার পরিস্থতি সামাল দিতে ময়দানে নামলেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত মজুমদার কুর্মি সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমাদর বলেছেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমার মনে হয় দিলীপ ঘোষের কথা বুঝতে অসুবিধা হয়েছে। কিংবা হয়ত উনি যেভাবে বলেছেন, তাতে ওনাদের খারাপ লেগেছে। বিষয়টি বাড়তে দেওয়া উচিত নয়।' তিনি আরও বলেছেন, 'যদি ওনাদের মনে হয়, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন... আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি'।

সম্প্রতি দিলীপ ঘোষের গাড়ি ঘেরাও করে কুর্মি সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখান। তাঁরা অভিযোগ করেছেন দিলীপ ঘোষ তাঁদের জন্য কিছুই করেননি। পাল্টা দিলীপ ঘোষ বলেন তাঁরা ভুল কথা বলছেন। তাঁদের চা-ডালের ব্যবস্থা করা সবটাই তিনি করেছেন। সংরক্ষণ তাঁর হাতে নেই। এই নিয়ে কুড়মি সম্প্রদায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল দিলীপ ঘোষের।
তারপরেই কুড়মি সম্প্রদায়ের নেতারা দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেন। তারপরেই দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করে বলেছিলেন, 'বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেবে। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। ক্ষমতা থাকলে যতজন মাহাতো এমপি, এমএলএ আছে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি থাকব। আমার এলাকায় যাঁরা বসেছিলেন তাঁদের আমি সাহায্য করেছি।'

তারপরেই দিলীপ ঘোষের বিরুদ্ধে জঙ্গলমহলে পোস্টার পড়তে শুরু করেছে। মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন, 'কুর্মি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার আবেদন অজিত মাহাত বা সুব্রত বা রাজেশ মাহাতোর মতো কুরমি নেতাদের কাছে, তারা যেন এটাকে সাঁওতালি, মাওবাদী বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন।'
দিলীপ ঘোষ আরও বলেছেন, 'ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিেয়ছিল। তাহলে কুর্মি সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তারা যেন এটা মাথায় রাখে। এই নেতাদের জিজ্ঞাসা করুন, কি বিতর্ক, কি আছে এখানে।'












Click it and Unblock the Notifications