এইমস নিয়ে তরজা, বালুরঘাটে হাসপাতালের দাবি জানাবেন সুকান্ত মজুমদার

এইমস হাসপাতাল কি বালুরঘাটে হবে? এই তরজা আরও যেন গতি পেল৷ তৃণমূল প্রার্থী রবিবার এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। সুকান্ত মজুমদার প্রচারে বেরিয়ে আগে বলেছিলেন, তিনি এইমস হাসপাতাল করবেন বালুরঘাটে৷ তাই নিয়েই এখন চলছে রাজনৈতিক টানাপোড়েন।

সোমবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার৷ তিনি আজও জোর দিয়েই বলেন, এইমস হাসপাতাল বালুরঘাটে হবে। তিনি নিজে এই বিষয়ে দায়িত্ব নিচ্ছেন। তৃণমূল প্রার্থী বিপ্লব দেবকে কটাক্ষ করেছেন সুকান্ত। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস হাসপাতাল হবে৷ দীর্ঘ সময় ধরে এই কথা শোনা গিয়েছিল। কিন্তু একাধিক জটিলতায় সেই হাসপাতাল আর হয়নি। নদিয়া জেলার কল্যাণীতে এইমস হাসপাতাল হয়। বালুরঘাটে এইমস হবে। এই কথা গত সপ্তাহে প্রচার করেছেন সুকান্ত মজুমদার। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গতকাল তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রচারে বেরিয়েছিলেন। তারপরই এই বিতর্ক আরও মাথাচাড়া দেয়। বালুরঘাটে এইএমস হাসপাতাল হবে। কেন আগে বলা হয়নি? সুকান্ত মজুমদার অনেক দিন বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। আগে কেন বলা হয়নি? কেন ভোটের আগে এই প্রচার? প্রশ্ন তুলেছেন বিপ্লব মিত্র।

এদিন তারই পালটা বক্তব্য রাখলেন সুকান্ত মজুমদার। এতদিন ধরে টিএমসির বিপ্লববাবু মন্ত্রিত্ব বজায় রেখেছেন। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোনও উন্নয়ন করেননি। মুখে বড় বড় কথা বলছেন। সুকান্ত বলেন, বিপ্লববাবু এইমস নিয়ে যে কথাগুলি বলছেন,ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন? কোনও উন্নতি দক্ষিণ দিনাজপুর জেলার জন্য করেননি।

আরও জোর দিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমি এইমস হাসপাতাল বালুরঘাটে হওয়ার আশ্বাস দিয়েছি। বিপ্লববাবু আমার এই কথাটা কটাক্ষ করেছেন। বালুরঘাটে এইমস করার জন্য দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে।
শুধু তাই নয়, এবার আরও ভোটের ব্যাবধানে তিনি বড় জয় পাবেন৷ এমনই দাবি জানাচ্ছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ নির্বাচনী জনসভায় ছিলেন। বালুরঘাটে নিউ টাউন বাজারে সোমবার সকালে প্রচারে যান সুকান্ত। জনসাধারণের কাছে ভোটে জেতার জন্য আশীর্বাদ চান। ভোট প্রচার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+