বিজেপিতে ভাঙন রুখতে নয়া কৌশল! উপনির্বাচন থেকেই প্রয়োগের পরিকল্পনা সুকান্তর

বিজেপিতে ভাঙন রুখতে নয়া কৌশল! উপনির্বাচন থেকেই প্রয়োগের পরিকল্পনা সুকান্তর

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপিতে ভাঙন ধরেছে। বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে দলবদল করছেন বিজেপির প্রার্থী থেকে শুরু করে সংগঠনের পদাধিকারীরাও। বিজেপির এই ভাঙন প্রবণতায় হিমশিম খেতে হচ্ছে রাজ্য নেতৃত্বকে। এমনকী নির্বাচনের প্রার্থী খুঁজতে গিয়েও তাঁদের ঠক্কর খেতে হচ্ছে। এই অবস্থায় বিজেপির নতুন রাজ্য সভাপতি এক কৌশল প্রয়োগ করলেন।

ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি

ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি

সম্প্রতি তিন কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। এরই মধ্যে বাকি চারটি কেন্দ্রে উপনির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর তৃণমূল চার কেন্দ্রে প্রার্থীর নামও তৎক্ষণাৎ ঘোষণা করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি এখনও প্রার্থীর নাম জানাতে পারেনি চার কেন্দ্রের। এক্ষেত্রে তাদের ভাবাচ্ছে দলবদলের ঝুঁকি। তাই ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি।

বিজেপি অন্ত প্রাণ নেতাকে প্রার্থী

বিজেপি অন্ত প্রাণ নেতাকে প্রার্থী

সোমবার চার কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে ব্যর্থ হয়ে বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচন পরিচালন কমিটি ঘোষণা করেছেন। তাঁরাই চূড়ান্ত করবেন বিজেপির প্রার্থী। এই অভিযানে রাজ্যে নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বিজেপি অন্ত প্রাণ এমন নেতাকে। যিনি বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করেন। কখনই তিনি বিজেপি ছেড়ে যাবেন না।

ভোটে জেতা নয়, ভাঙন রোখাও উদ্দেশ্য

ভোটে জেতা নয়, ভাঙন রোখাও উদ্দেশ্য

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্থির করেছেন, এবার তাঁদেরকেই প্রার্থী করা হবে, যাঁরা দলে অনুগত। ভোটের পর দলবদল রুখতেই এই পরিকল্পনা সুকান্তের। শুধু ভোটে জেতা নয়, দলে ভাঙন রোখাও বিজেপির উদ্দেশ্যে। নইলে লড়াই করে ভোটে জেতার পর বিধায়ক বা সাংসদ বা জনপ্রতিনিধিরা ড্যাংডেঙিয়ে অন্য দলে নাম লেখাবেন, তা আর হতে দিতে চান না সুকান্ত।

তৃণমূলে ঘরওয়াপসির জল্পনায় জুজু বিজেপির

তৃণমূলে ঘরওয়াপসির জল্পনায় জুজু বিজেপির

একুশের নির্বাচনের পর মুকুল রায় ঘটা করে দলবদল করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে দল বদলেছেন আরও তিন বিধায়ক। অনেকে এখনও দল ছাড়ার জন্য মুখিয়ে রয়েছেন। সম্প্রতি উত্তরবঙ্গের এক বিধায়ক তো দল থেকে ইস্তফা দিয়েছেন। তিনিও তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিশ্বাসযোগ্যতা বিনষ্ট, প্রার্থী চয়নে সতর্কতা

বিশ্বাসযোগ্যতা বিনষ্ট, প্রার্থী চয়নে সতর্কতা

এখানেই শেষ নয়, ভোটে হেরে অনেক বিজেপি প্রার্থীই তৃণমূলে ভিড়তে শুরু করেছেন। আগেই গোসাবার বিজেপি প্রার্থী বাবলু প্রামাণিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সোমবার বিজেপির নবগ্রাম বিধানসভার প্রার্থী মোহন হালদার যোগ দিলেন তৃণমূলে। বিধায়ক বা বিধানসভার প্রার্থীদের অনবরত যোগদানে বিশ্বাসযোগ্যতা বিনষ্ট হচ্ছে বলেই মনে করেন সুকান্ত মজুমদার। তাই প্রার্থী চয়নে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। দলের একান্ত অনুগতদেরই বেছে নেওয়া হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+