রবীন্দ্রনাথের ছবি জ্বালানোর চেষ্টা টিএমসিপি নেতার! তীব্র নিন্দায় বিজেপি, অবিলম্বে পদক্ষেপের দাবি সুকান্তর

বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে যখন সরব তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূলের এক ছাত্র নেতা। ভিডিও পোস্ট করে যার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানোর চেষ্টার ভিডিও ফুটেজ শেয়ার করে অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

ঘটনাটি মালদহের। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা নরেন্দ্র মোদী, অমিত শাহদের ছবিতে আগুন ধরাচ্ছেন। আর সেখানেই অমিত শাহের ছবিতে জ্বলতে থাকা আগুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে লাগানোর চেষ্টা করছেন এক টিএমসিপি নেতা।

ড. সুকান্ত মজুমদার এই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছালে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে! মালদহের চাঁচল কলেজ প্রাঙ্গণে এক টিএমসিপি নেতা প্রকাশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুনে পুড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে এ দৃশ্য শুধু গোটা বাঙালি সমাজকে মর্মাহতই করে না, বরং মাথা নত করে দেয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথাকথিত 'ভাষা আন্দোলন'-এর নামে যেসব ভণ্ডামির নাটক মঞ্চস্থ করা হচ্ছে, মালদহের এই ঘটনাও তারই জঘন্য বহিঃপ্রকাশ। কবিগুরুর ছবি দাহ করার অপচেষ্টার মতো নিন্দনীয় কর্মকাণ্ডকে যদি প্রতিবাদের অংশ হিসেবে দাঁড় করানো হয়, তবে সেটি বাঙালির সংস্কৃতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়।

কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার চেষ্টার মতো দুঃসাহস যাদের মধ্যে জাগে, তাদের বাংলা প্রেমের দাবিই ভণ্ডামি। এমন ঘৃণ্য কাজ যারা করে, তাদের বাঙালি পরিচয় দেওয়া নিজেই বাংলার অপমান। পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসনের নৈতিক দায়িত্ব হলো এদের দ্রুত আইনের আওতায় আনা।"

রাজ্য বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "মমতার উন্মত্ত বাহিনী, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) চাঁচল কলেজের সভাপতি এ বি সয়েলের নেতৃত্বে আজ পুড়ছে বাঙালির আত্মা, আমাদের রবিঠাকুর। আর সেই একই লেলিহান শিখায় জ্বালানো হচ্ছে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি। বঙ্গপ্রেমের নামে এ কোন দানবীয় উল্লাস? এ তো শুধু কবির অপমান নয়, এ যে সরাসরি ভারত-বিদ্বেষ এবং রাষ্ট্রশক্তির প্রতি স্পর্ধার আস্ফালন! কালীঘাটের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই বিষবৃক্ষ আজ বাংলার সংস্কৃতি আর ভারতের সম্মান, দুই-ই গ্রাস করতে উদ্যত। বাংলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এখন বিচার করার সময়, তাঁরা কি এই ধ্বংসের রাজনীতিকে প্রশ্রয় দেবেন, নাকি বাংলার আত্মাকে রক্ষা করবেন।" এই বিতর্কে তৃণমূল কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+