সাংগঠনিক রদবদলের দাবি সৌমিত্রর, বিজেপি হেরে গেলেও হারিয়ে যাননি, বার্তা সুকান্তর
লোকসভা ভোটে শোচনীয় পরাজয় দেখেছে বিজেপি। ১৮ থেকে ৯-এ নেমে এসেছে বিজেপির আসন সংখ্যা। সেই ফলাফলের পর্যালোচনা করতে বুধবার সাংগঠনিক বৈঠক ডেকেছিল বঙ্গ বিজেপি। সেই বৈঠকে রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতা এবং নেত্রী উপস্থিত ছিলেন।
সেই বৈঠকে পৌঁছেই ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি সাংগঠনিক রদবদলের পক্ষে সওয়াল করেছেন। তিনি এই হারের জন্য একাংশেন নেতাকে দায়ী করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন হেরে যাওয়া দলকে কেউ পছন্দ করে না এটা বাস্তব।

লোকসভা ভোটের ফলাফল নিয়ে কাটাছেঁড়া করতে সায়ান্স সিটিতে বৈঠকে বসেছে বঙ্গ বিজেপি। সেখানে বঙ্গ বিজেপির জয়ী পরাজিত সব নেতাকেই ডাকা হয়েছে। এমনকী দিলীপ ঘোষ থেকে শুরু করে রূপা গাঙ্গুলি সকলেই উপস্থিত রয়েছেন। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ্যের পর এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি সরাসরি অভিযোগ করেছিলেন তাঁর নেতৃত্বে বাংলায় ১৮টা আসন পেয়েছিল বিজেপি। সেই সংখ্যা ২০২৪-এ অর্ধেক হয়ে গিয়েছে। দলের একাংশের নেকতাকেই তার জন্য দায়ী করেছিলেন তিনি। এমনকী তিনি অভিযোগ করেছিলেন পরিকল্পনা করেই তাঁকে হারানো হয়েছিল। এবং কুড়মিদের তাঁর বিরুদ্ধে খেপানো হয়েছিল। এমনকী গত ৫ বছরে দলের কোনও বৈঠকেই তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ করেছিলেন।
এদিন সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যে বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি। যে ৪০ শতাংশ মানুষ ভয়কে উপেক্ষা করে বিজেপিকে ভোট দিয়েছে সেই ৪০ শতাংশ মানুষের জন্য বিজেপিকে রাস্তায় নামতে হবে। কারণ তাঁরা চেয়েছিলেন কেন্দ্রে মোদী সরকার থাকুক। সেকারণেই রাজ্যে তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে।
সুকান্ত মজুমদার সংগঠনকে আরও বেশি করে মজবুত করার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন , রাজ্যে বিজেপি কম ভোট পেলেও ৪৯ টি বিধানসভায় মাত্র ১০০০০ ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি। এবং ৬৯টি পুরসভায় এগিয়ে রয়েছে বিজেপি। কাজেই মাঠে ময়দানে নেমে মানুষের কাছে পৌঁছতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications