‘সব কা সাথে' আপত্তি শুভেন্দুর! সংখ্যালঘু মোর্চার কর্মীরা সম্পদ, বললেন সুকান্ত
Sukanta Majumdar-Suvendu Adhikari: দেশ শাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান 'সব কা সাথ, সব কা বিকাশ' বন্ধ করার কথা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে। তিনি বলছেন, "জো হামারা সাথ, হাম উনকা সাথ"। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। দলের মধ্যেই কার্যত প্রবল চাপের মুখে বিরোধী দলনেতা।
যদিও প্রধানমন্ত্রীর স্লোগানের বিপরীতে কেন হাঁটলেন সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ইতিমধ্যে তিনি। কিন্তু এরপরেও অস্বস্তি থাকছে না?

যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্যকে দল 'অনুমোদন' করে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, এই ব্যাপারে আমাদের স্থান পরিষ্কার। আমরা এক সঙ্গে সকলের পাশে সকলের জন্য আছি। এমনকি আজ মিটিং শুরুর আগে কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু হয়েছে। বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য আছে বলে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar-Suvendu Adhikari)।
শুধু তাই নয়, তাঁর (Sukanta Majumdar) কথায়, অনেক নেতা অনেকেই প্রস্তাব দেন। উনি (পড়ুন-শুভেন্দু অধিকারী) ডেলিগেট হিসেবে বলেছেন সেটা। আমাদের পার্টিতেই আছে সংখ্যালঘু মোর্চা। বিজেপি মনে করে সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ। পার্টি তার নিজের লাইনে চলে। কেও কিছু বলতেই পারেন বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও।
তাঁর দাবি, বিজেপি কোনও বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে। যারা এ দেশকে অপবিত্র বলে মন্তব্য করে দেশ ছেড়ে যাননি তাদের জন্য নরেন্দ্র মোদী আছে, থাকবেন। তবে শুভেন্দু অধিকারী আবেগের বশবর্তী হয়ে এমন বলেছেন বলে দাবি বিজেপি নেতার। ইতিমধ্যে বক্তব্যের ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন বলেও মন্তব্য তাঁর। শমিক ভট্টাচার্যের কথায়, বিরোধী দলনেতা দলের পরিকাঠামো বোঝেন।
যদিও মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিরোধী দলনেতা বলছেন, "আমাদের সরকারের যে স্লোগান 'সব কা সাথ সব কা বিকাশ' সেটা তেমনি আছে। রাজনৈতিক কর্মসূচি ছিল যেহেতু, এটা তাই আমি আমার বক্তব্য বলেছি। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে মেলাবেন না দয়া করে। শেষ লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি এ কথা বলেছি।" এমনকি এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে একটি টুইটও করেছেন নন্দীগ্রামের বিধায়ক।
বলে রাখা প্রয়োজন, রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল আজ বুধবার। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই বৈঠক হয়। আর সেখানেই এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications