Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bypoll Results 2021: ভবানীপুরে রায়ে মমতাকে ধন্যবাদ! কতটা প্রকাশিত হয়েছে জনগণের রায়, প্রশ্ন সুকান্তর

Bypoll Results 2021: ভবানীপুরে রায়ে মমতাকে ধন্যবাদ! কতটা প্রকাশিত হয়েছে জনগণের রায়, প্রশ্ন সুকান্তর

ভবানীপুরে (Bhawanipore) উপনির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিনন্দন জানিয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। জনগণের রায়কে বিজেপি যেমন আগেও মাথা পেতে নিয়েছে, এখনও নিচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

জনগণের রায় প্রকাশ কতটা

জনগণের রায় প্রকাশ কতটা

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তাঁকে অভিনন্দন জানালেও, এই রায়ে জনগণের রায় কতটা প্রকাশিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এই উপনির্বাচনে মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিতে এসেছেন। তিনি বলেছেন, জনগণের একটা বড় অংশ ভোট দিতে বেরোতে পারেননি কিংবা ভোট দিতে যাননি।

ধুয়ে-মুছে সাফ করতে পারেনি তৃণমূল

ধুয়ে-মুছে সাফ করতে পারেনি তৃণমূল

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল চেয়েছিল ভবানীপুর থেকে বিজেপিকে ধুয়ে-মুছে সাফ করে দিতে। কিন্তু তারা তা পারেনি। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, এত সংখ্যক মানুষ বিজেপিকে ভোট দেওয়ায় তাঁরা আপ্লুত। যাঁরা বিজেপি কে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি তাঁরা কৃতজ্ঞ বলেও জানিয়েছে সুকান্ত মজুমদার। এই ভোটই বিজেপিতে আগামীদিনের লড়াইয়ের শক্তি যোগাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সুকান্ত মজুমদার বলেছেন, আগেও যেভাবে লড়াই করেছেন, ভবিষ্যতেও সেইভাবেই লড়াই জারি থাকবে।

আশা ভবিষ্যতের ফলে

আশা ভবিষ্যতের ফলে

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, আগামী দিনে রাজ্যে চারটি আসনে উপনির্বাচন রয়েছে। প্রসঙ্গত নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে ৩০ অক্টোবর রাজ্যের দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবায় উপনির্বাচন। এব্যাপারে সুকান্ত মজুমদার বলেছেন, তাঁদের বিশ্বাস এই চার আসনের উপনির্বাচনে তাঁরা ভাল ফল করবেন।

এবার ভবানীপুরের ফলাফল

এবার ভবানীপুরের ফলাফল

এবার রেকর্ড ভোটের ব্যবধানে ভবানীপুরে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের মধ্যে থাকা পুরসভার আটটি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ব্যবধান ৫৮৮৩২। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৮৫ হাজারের কাছাকাছি। আর বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন প্রায় সাড়ে ছাব্বিশ হাজার ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ভোট পেয়েছেন চার হাজারের কিছু ওপরে।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকমাস আগে হওয়া বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৭৩, ৫০৫ ভোট। বিজেপির রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন ৪৪,৭৮৬ ভোট। ব্যবধান ছিল ২৮,৭১৯ ভোটের। এবার একদিকে যেমন ব্যবধান বেড়ে গিয়েছে, ঠিক তেমনই বিজেপির ভোটও অনেকটাই কমেছে। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে নির্বাচনে যেখানে ৬১.৭৯ শতাংশ ভোট পড়েছিল, সেখানে এবার ভোট পড়েছে ৫৭ শতাংশের মতো।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+