তৃণমূলের থেকে কটা ভোট বেশি পাবে? স্পষ্ট করলেন সুকান্ত! সরকারের পতন নিয়ে বিস্ফোরক লকেট

WB Lok Sabha Phase 7 Voting: শেষ এবং সপ্তম দফার নির্বাচনে অব্যাহত থাকল সন্ত্রাসের ধারা! সন্দেশখালি থেকে ভাঙর! একের পর এক জায়গায় অশান্তির খবর। বেলা বাড়তে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। কোথাও এজেন্ট বসতে না দেওয়া তো কোথাও আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ।

এর সঙ্গেই একাধিক কেন্দ্রে ছাপ্পা-বুথ জ্যামের অভিযোগে সরব বিরোধীরা। ঘটনায় অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে।

তবে সপ্তম দফার নির্বাচনে (WB Lok Sabha Phase 7 Voting) সবচেয়ে বেশী গন্ডোগোল ভাঙরে হয়েছে বলেই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ শনিবার সকালে দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে আসেন রাজ্য সভাপতি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি।

বলেন, রাজ্যে আজ শেষ দফার ভোট হচ্ছে। সেই ভোটকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ও অশান্তির অভিযোগ উঠে আসছে। সব থেকে বেশি হিংসা বাংলাতে হল বলে দাবি সুকান্ত মজুমদারের। শুধু তাই নয়, ভাঙড়ে শওকত মোল্লার নেতৃত্বে সবচেয়ে বেশী গন্ডোগোল হয় বলেও দাবি করেন। সাংবাদিকদের সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে আরও বলেন ডায়মন্ড হারবারে ভোটে ব্যাপক সন্ত্রাস করেছে তৃনমুল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ডায়মন্ড হারবার নাকি মডেল তাহলে এতো সন্ত্রাস করতে হচ্ছে কেনো প্রশ্ন তোলেন বিজেপি নেতা।

পাশাপাশি উত্তর কলকাতার বাহুবলী তৃনমুল নেতা রাজু নস্করের বাড়িতে কুনাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়াকেও কটাক্ষ করে সুকান্ত বলেন, এবারে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় জয়ী হবে। কোনও বাহুবলী নেতা আর কিছু করতে পারবে না। শুধু তাই নয়, তৃনমুলের থেকে একটি হলেও বেশি আসন বিজেপি পাবে বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অন্যদিকে ৩০টিরও বেশি আসন এবার বাংলায় বিজেপি জিতবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাংলার মানুষ কার্যত দু'হাত তুলে বিজেপিকে আশিউর্বাদ করেছে। তৃণমূলের একাংশ ক্ষুব্ধ। ৩০টির বেশি আসন নিশ্চিত বলে দাবি হুগলি লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থীর। আর তা হলে ২০২৬ এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে বলে চাঞ্চল্যকর দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+