৫ মাসের মধ্যে পড়ে যাবে বাংলার তৃণমূল সরকার! ‘ডেডলাইন’ জানিয়ে দিলেন সুকান্তও

বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারীরা ৩৫৫-র দাবি করে আসছেন। তারপর কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে ডেডলাইন দিয়ে দিলেন বাংলার তৃণমূল সরকারকে।

শান্তনু ঠাকুর থেকে সুকান্ত মজুমদার ডেটলাইন দিয়ে জানিয়েছেন পাঁচ মাসের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে। গতবছর ডিসেম্বরেও একইরকম ডেটলাইন দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তা এখন অতীত। এদিন সুকান্ত মজুমদার পাঁচ মাসের ডেটলাইন দিয়ে তৃণমূল সরকারের পতনের সময়সীমা জানিয়ে দিয়েছেন।

Sukanta Majumdar

সম্প্রতি পঞ্চায়েত ভোটেও বাংলায় সবুজ ঝড় উঠেছিল। লোকসভার সেমিফাইনাল বলা হচ্ছিল যে ভোটকে সেই ভোটে পর্যুপদস্ত হয়ে বিজেপি এখন সরকার ফেলার পরিকল্পনা করছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী বলেছেন ৩৫৫ ধারা লাগু করার জন্য যা করার তা করতে হবে। তারপর কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লাও দাবি করেছেন ৩৫৫ ধারা জারির।

এবার আর এক কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করলেন আগামী ৫ মাসের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে। তাঁর যুক্তি, বাংলায় শাসক দল যেভাবে পঞ্চায়েত ভোট করিয়েছে, তাতে গণতন্ত্র চলতে পারে না। তৃণমূল সন্ত্রাস না করলে বিজেপি ১০ গুণ ভোট পেত। এরা ভেবে নিয়েছে এরা চিরস্থায়ী। কিন্তু কেউ চিরস্থায়ী নয়। আগামী ৫ মাসেই মেয়াদ শেষ হয়ে যাবে এদের।

শান্তনু ঠাকুরের থেকে একধাপ এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৫ মাসের ডেডলাইন দিয়ে জানালেন কীভাবে তৃণমূল সরকারের পতন হতে পারে। শুধু ৩৫৫ প্রয়োগেই নয়, আরও নানা উপায় রয়েছে সরকারের পতনের। আর তাঁর সেই কথায় আশঙ্কা মহারাষ্ট্রের মতো বিধায়ক কেনা-বেচা করে তৃণমূল সরকারের পতন হতে পারে।

সুকান্ত মজুমদার বলেন, এমনও হতে পারে তৃণমূলের বিধায়করা বললেন আমরা এই সরকারকে সমর্তন করব না আমরা অন্যদের সমর্থন করব। আবার এমনও হতে পারে, এমনই গণ আন্দোলন সংঘটিত হল বিধায়করা সবাই হাত তুলে নিলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন।

এদিন ৩৫৫ ধারা প্রণয়ন নিয়ে সুকান্ত বলেন, বিজেপি মনে করে বাংলায় যা পরিস্থিতি তাতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। না হলে আরও মানুষের প্রাঁহানি হবে। কেন্রীে য় বাহিনী এখনও বাংলায় রযেছে বলে রক্ষা। না হলেও আরও রক্ত দেখতে হত। আমরা বিশ্বাস করি কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে এই সিদ্ধান্ত নেবে।

এর আগেও যেমন ডিসেম্বরে ডেটলাইন দিয়েছিলেন শুভেন্দু-দিলীপ-সুকান্তসহ বিজেপি নেতারা, এবারও সেই ডিসেম্বর ডেটলাইন দিলেন সুকান্ত-শান্তনুরা। বিজেপি যে ভোটে হেরে আবারও তৃণমূল সরকার ভাঙনবের কেলায় নামবে, সেই ইঙ্গিত পাওয়া গেল বিজেপির নেতাদের কণ্ঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+