বিজেপির টার্গেট মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডারে মমতার ৬ গুণ দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তের

বিজেপি একসময় বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা দিতে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষকে। আর সুকান্ত মজুমদার তাঁর প্রতিশ্রুতিতে অনুদানের টাকার অঙ্ক বাড়িয়েই চলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণার পর বিজেপি বলেছিল বাংলার মানুষকে ভিখারি হয়ে গিয়েছে। কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল, বাংলার মানুষ রাজ্যের দেওয়া ৫০০ টাকা অনুদান পেতে লাইনে দাঁড়াচ্ছেন। এখন সেই বিজেপিই লক্ষ্মীর ভাণ্ডারের সমর্থনে গলা মেলাচ্ছে। মহিলা ভোটের লক্ষ্যে বিজেপি ৬ গুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিতেও পিছপা হচ্ছে না।

বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেব

বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেব

মাত্র তিন মাস আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে ২০০০ টাকা দেব। এখন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিলোলেন। সম্প্রতি পুরুলিয়াতে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভিক্ষা দিচ্ছে, আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেব।

সুকান্ত ফের একবার মান্যতা দিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে

সুকান্ত ফের একবার মান্যতা দিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে

সুকান্ত বলেন, কোনও কর্মসংস্থানের ব্যবস্থা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজনৈতিক স্বার্ছে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে ৫০০ টাকা নয় তিন হাজার টাকা দেবে। তিনি এই কথার মধ্যে দিয়ে ফের একবার মান্যতা দিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে।

বিজেপির সরকার কর্মসংস্থানের ব্যবস্থাও করবে

বিজেপির সরকার কর্মসংস্থানের ব্যবস্থাও করবে

সুকান্ত মজুমদার তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয় বিজেপির সরকার কর্মসংস্থানের ব্যবস্থাও করবে। হাত গুটিয়ে বসে থাকবে না। তৃণমূল সরকাররে রাজ্যের উন্নয়নের দিকে কোনও নজর নেই। শুধু দান খয়রাতি করেই রাজ্যের অর্থনৈতিক সংকট ডেকে আনছে। রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতি নিয়েও তিনি সরব হন।

ভোট বিজেপির পালে টানার চেষ্টা করছেন

ভোট বিজেপির পালে টানার চেষ্টা করছেন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মহিলাদের একটা বড় অংশ তৃণমূলকেই ভোট দিচ্ছে। তার মত, ৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই মহিলাদের ভোট পাচ্ছে তৃণমূল। এবার তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে সুকান্ত মজুমদার সেই ভোট বিজেপির পালে টানার চেষ্টা করছেন।

সুকান্ত মজুমদার অনুদানের টাকার অঙ্ক বাড়িয়েই চলেছেন

সুকান্ত মজুমদার অনুদানের টাকার অঙ্ক বাড়িয়েই চলেছেন

এর আগে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উল্টো পথে হেঁটে বলেছিলেন, বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছেন রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা দিতে লাইনে দাঁড় করিয়েছে বাংলার মানুষকে। আর সুকান্ত মজুমদার তাঁর প্রতিশ্রুতিতে অনুদানের টাকার অঙ্ক বাড়িয়েই চলেছেন।

দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা বিজেপির

দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা বিজেপির

রাজ্য সরকারের দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা আগেও করেছে বিজেপি। দুয়ারে সরকারকে যমের দুয়ারে সরকার বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে তাঁরা ভুল ছিলেন। কারণ দুয়ারে সরকারকে সেরা প্রকল্পের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারই। এখন আবার লক্ষ্মীর ভাণ্ডারকেও মান্যতা দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

পরস্পর বিরোধী মত, বিজেপিতেই শুরু হয়েছে দ্বন্দ্ব

পরস্পর বিরোধী মত, বিজেপিতেই শুরু হয়েছে দ্বন্দ্ব

তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে স্বীকৃতি দেওয়ারই নামান্তর হল অনুদানের পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি। বিজেপিতে পরস্পর বিরোধী মত স্পষ্ট। ফলে বিজেপিতেই শুরু হয়েছে দ্বন্দ্ব। কোন লাইন নিয়ে পার্টির নেতাকর্মীরা চলবেন, তা স্থির করতে হিমশিম খেতে হচ্ছে। দিলীপ ঘোষের অনুগামীরা চলছেন তাঁদের নেতার কথায়, আর সুকান্ত মজুমদারের অনুগামীরা ভিন্ন পথ নিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+