২১ নয়, ৪১ জন বিধায়কের নাম রয়েছে! সুকান্ত-মিঠুনের মন্তব্যে তৃণমূলে আতঙ্ক

২১ নয়, ৪১ জন বিধায়কের নাম রয়েছে! সুকান্ত-মিঠুনের মন্তব্যে তৃণমূলে আতঙ্ক

সরাসরি ২১ জন তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে! ফের একবার এমনটাই দাবি করলেন মিঠুন চক্রবর্তীর। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ৪১ জনের নাম আছে বলেও বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। বাংলায় দুর্গাপুজোয় একেবারে বঙ্গ বিজেপির মুখ মিঠুন চক্রবর্তী। একের পর এক পুজোর উদ্বোধন করছেন তিনি। তেমনই একটি পুজোয় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একেবারে বিজেপির রাজ্য সভাপতিকে পাশে বসে এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে

চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে

মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পুজো সম্মিলনীতে যোগ দেন সুকান্ত মজুমদার এবং মিঠুন চক্রবর্তী। সেখানেই তৃণমূল ছেড়ে আসা বিধায়কদের কি নেওয়া হবে? সে বিষয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর এর উত্তরে অভিনেতা জানানা, প্রথমে রিফিউজ করে দেওয়া হয়। কিন্তু তৃণমূলে এমন কিছু নেতা রয়েছেন তাঁদের সেখানে দমবন্ধ হয়ে আসছে বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, তাঁরা সবাই সমান নয় বলেও দাবি। মিঠুনের মতে, চুরি না করেও আঁচ পড়ছে তাঁদের গায়ে। যদিও পুরো বিষয়টি উপরের নেতা দেখবে বলেও দাবি তাঁর।

৪১ জনের কম নাম থাকবে না

৪১ জনের কম নাম থাকবে না

আর এই কথার মধ্যেই সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তীকে থামিয়েই বলেন, "মিঠুনদার কাছে যদি ২১ জনের নাম থাকে, আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে ৪১ জনের কম নাম থাকবে না। বেশ কয়েকজন দিল্লির নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে একাধিক বিজেপি নেতা দাবি করেছেন ডিসেম্বরেই সরকার পড়ে যাবে। এমনকি সম্প্রতি সুকান্ত মজুমদার দাবি করেন, দুর্নীতির মামলায় শাসকদলের নেতা-মন্ত্রীরা ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। ফলে দুর্নীতি ইস্যুতে আরও বেশ কয়েকজন নেতা জেলে যাবেন। আর তাতেই ডিসেম্বরে সরকার পড়ে যাবে বলে দাবি বিজেপি নেতার।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদারের দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইচ্ছাকৃত ভাবে নম্বর বলে বিভ্রান্তি করা হচ্ছে বলে তৃণমূল নেতৃত্বের। এমনকি বাংলার মানুষকে অপমান করা হচ্ছে বলেও অভিযোগ কুণাল ঘোষের। তবে নম্বর এবং দাবি ঘিরে মিঠুন চক্রবর্তী বলেন, কিছু স্পষ্ট করে বলব না। সব ধরে ফেলবে। কিন্তু প্রোটোকল ছাড়া কাজ করি না আমি। যতটুকু বলার ছিল, বলে দিয়েছি। সব বলেই কাজ করি আমি।" বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কলকাতায় সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মিঠুন জানান, আমি যখন কোনও ক্তহা বলি তা ব্যাকআপ নিয়েই বলি। সময় আসলে সব স্পষ্ট হবে বলেও দাবি অভিনেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+