পারলে ফিরে আসুন, রাজ্য সভাপতি হিসাবে আলোচনাতেও প্রস্তুত! দলবদলুদের উদ্দেশ্যে বার্তা সুকান্তের
একের পর এক বিজেপিতে ভাঙন! রাজ্যে বিধানসভা নির্বাচনে রীতিমত মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। আর এরপরেই একের পর এক ধাক্কা। মুকুল রায়ের দলবদল থেকে শুরু হয় বিজেপিতে ভাঙন। আর সেই তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।
একের পর এক বিজেপিতে ভাঙন! রাজ্যে বিধানসভা নির্বাচনে রীতিমত মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। আর এরপরেই একের পর এক ধাক্কা। মুকুল রায়ের দলবদল থেকে শুরু হয় বিজেপিতে ভাঙন। আর সেই তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।
প্রত্যেকদিনই কেউ না কেউ কার্যত বিদ্রোহ দেখাচ্ছেন। আর সেই তালিকাতে নবতম সংযোজন কৃষ্ণ কল্যাণী। ফলে এই মুহূর্তে দল ভাঙন ঠেকানোটাই শুভেন্দু-সুকান্তের কাছে বড় চ্যালেঞ্জ।
এই অবস্থায় আজ শুক্রবার বিজেপি পরিষদীয় জরুরি বৈঠক হয় বিধানসভাতে। সেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

ভাঙন ঠেকান!
দায়িত্ব নিয়েই দিল্লি উড়ে যান বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। দেখা করেন অমিত শাহের সঙ্গেও। বৈঠকে সুকান্তকে কেন্দ্রীয় নেতৃত্বকে আরও কড়া হতে বলেন। শুধু তাই নয়, দল ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্যেও নয়া বিজেপি রাজ্য সভাপতিকে নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এরপরেই এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠক। যদিও এই বৈঠকেও একের পর এক বিজেপি বিধায়কের দল ছেড়ে যাওয়ার কথা উঠে আসে।

বৈঠকে কৌশল নিয়ে আলোচনা
একের পর এক দলের বিধায়ক বিজেপি ছাড়ছে। ফলে পরিষদীয় জরুরি বৈঠকে এই বিষয়টি উঠে আসে। আর তাতে শুভেন্দু বলেন, যে কেউ দল ছেড়ে গেলে আমারাও হাত গুটিয়ে বসে থাকব না। বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হবে। অন্যদিকে এদিনের এই বৈঠকে সুকান্ত মজুমদার নাকি বলেন, আমাদেরকে আরও এক জোট হতে হবে। আর একজোট হয়ে লড়াই করতে হবে। আর এই প্রসঙ্গে বলতে গিয়েই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথা উঠে আসে। তিনি বলেন, বিধানসভার ভিতরটা শুভেন্দুবাবু দেখে নেবেন। বাইরেটা আমি! আর মাথার উপরে দিলীপ ঘোষ থাকবেন বলে বিধায়কদের বার্তা বিজেপির নয়া রাজ্য সভাপতির।

ফিরে আসার আবেদন
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। একের পর এক বিধায়কের দলত্যাগ প্রসঙ্গে বলেন, যারা চলে গিয়েছেন তাঁদের বলব পারলে ফিরে আসুন। আর যারা যেতে চাইছেন তাঁদের সঙ্গে সভাপতি হিসাবে আলোচনাতে বসতে চাই। কেন এবং কীসের কারনে দলত্যাগ জানার চেষ্টা করব বলে দলত্যাগীদের উদ্দেশ্যে বার্তা রাজ্য সভাপতির। অন্যদিকে কৃষ্ণ কল্যাণী সম্পর্কে শুভেন্দুদ অধিকারী বলেন, আগেই ওনাকে শোকজ করে দল। একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, দলের মধ্যে শৃঙ্খলাটাঈ সব। আর তা না মানলে দল ব্যবস্থা নেবে বলেই দাবি শুভেন্দুর।












Click it and Unblock the Notifications