মমতাকে তোপ দেগে সুকান্ত বললেন, গরীবের সরকার মোদী'র সরকার

দিল্লি ঘেরাও'য়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। অর্থনৈতিক ভাবে ঘেরাও করতে চাইছে মোদী সরকার। প্রাপ্য টাকা না দিলে দিল্লিতে ঘেয়াওয়ে'র ডাক তৃণমূল সুপ্রিমোর। আর এরপরেই কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্

দিল্লি ঘেরাও'য়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র। অর্থনৈতিক ভাবে ঘেরাও করতে চাইছে মোদী সরকার। প্রাপ্য টাকা না দিলে দিল্লিতে ঘেয়াওয়ে'র ডাক তৃণমূল সুপ্রিমোর। আর এরপরেই কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

দুর্নীতি ইস্যুতে মমতাকে তোপ দেগে সুকান্ত

দুর্নীতি ইস্যুতে তীব্র আক্রমণ শাসকদলকে। একই সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি নিয়েও মুখ খুললেন বিজেপি'র রাজ্য সভাপতি।

এদিন সুকান্ত মজুমদার প্রত্যেকটি অভিযোগে'র জবাব দিয়েছেন। বলেন, সমস্ত কিছু কেন্দ্রের উপর দায় চাপাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা পাঠাচ্ছে আর তা লুঠ করে খাওয়া চলছে বলেও এদিন অভিযোগ করেন সুকান্ত মজুমদার। বলেন, কেন্দ্রের থেকে টাকা নিতে হলে যে প্রকল্পের যা নাম সেই নামেই দিতে হবে বলে দাবি বিজেপি'র রাজ্য সভাপতির। বাংলায় দ্বিচারিতা চলছে বলে অভিযোগ তাঁর।

শুধু তাই নয়, সমস্ত প্রকল্পের টাকাই কেন্দ্রীয় সরকার ঠিক সময়ে পাঠিয়েছে। কিন্তু সেই সমস্ত টাকার হিসাব সরকার দিতে পারেনি বলে দাবি রাজ্য সভাপতি'র। অন্যদিকে ২১ শের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৪ এ মানুষ বড়লোক প্রধানমন্ত্রী চায় না। গরীবের প্রধানমন্ত্রী চায়। এই মন্তব্যের জবাব দিয়ছেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পতিরহিসাব দেখলেই বোঝা যায় উনি কত গরীব। ৭০ সালের কাছাকাছি রাজনীতিতে এসেছেন মমতা। আর এখন তাঁর পরিবার বিপুল সম্পত্তি'র মালিক। ফলে বোঝাই যাচ্ছে কীভাবে কি হচ্ছে। তবে প্রধানমন্ত্রী গরীবের প্রধানমন্ত্রী বলেই৮০ কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়া'র ব্যবস্থা হচ্ছে। এমনকি ফ্রিতে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের নিষেধ উপেক্ষা করেই পেট্রোল-ডিজেলের দাম দুবার কমানো হয়ছে। শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভেবে। সুকান্তের মতে, গরীবের সরকার নরেন্দ্র মোদী সরকার।

অন্যদিকে বাংলা সরকারের অবস্থা খুবই খারাপ। ঘরের কথা আমরা সবই জানি বলে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি'র। অন্যদিকে আলিমুদ্দিন স্ট্রিট এবং কালীঘাট হাত মিলিয়ে চলছে বলেও অভিযোগ তাঁর। অন্যদিকে চাঁদা তোলা নিয়ে সুকান্তে'র দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌতে স্বীকার করে নিলেন তোলা তোলা হয় তৃণমূলে।

উল্লেখ্য, ২১ শের মঞ্চ থেকে তলা তোলা নিয়ে কর্মীদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে কটাক্ষ এদিন ছুঁড়ে দেন সুকান্ত মজুমদার। পাশাপাশি কাটমানি সহ একাধিক ইস্যুতেও এদিন তৃণমূলকে তীব্র আক্রমণ তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+