অভিষেক বাংলাদেশ তুলতেই চোপড়া-ডায়মন্ড হারবার মনে করালেন সুকান্ত! কী ঘটেছে জানেন সেখানে?
Sukanta Majumdar: মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) হয়ে জঙ্গিরা ভোট করায়। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দায় এড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুতে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমন শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত কয়েকদিনে বাংলা থেকে একাধিক জঙ্গি ধরা পড়েছে।
এই ইস্যুতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক উভয়ই সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফকে (BSF) একহাত নেন অনুপ্রবেশের জন্যে বিএসএফকেই দায়ী করা হয়। আর এরপরেই পাল্টা তোপ দাগলেন বালুরঘাটের সাংসদ (Sukanta Majumdar) ।

তিনি বলেন, যে জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বাথরুমে পর্যন্ত যেতে পারে না, তারা নাকি কেন্দ্রের হয়ে জঙ্গি ঢোকাচ্ছে! মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা কার্যত অযৌক্তিক বলে দাবি। রাজ্য সভাপতির কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসন চালানোর ব্যার্থ্যতার দায় অন্যদের ঘাড়ে চাপানোয় সিদ্ধহস্ত। তাই এসব কথা বলে আদৌতে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দায় এড়াচ্ছেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে আরও বলেন, কেউ কখনও শুনেছেন জঙ্গিরা কখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছে! বরং জঙ্গিদের হুমকির মধ্যে পড়তে হয় বিজেপি নেতা কিংবা লোকেদের। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জঙ্গিরা বাংলায় ভোট করায় বলেও এদিন বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। এদিন বাংলাদেশ ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র তুলোধনা করেন।
বলেন, বাংলাদেশ তো দুরের কথা, আগে অভিষেকবাবুর নিজের রাজ্যের চোপড়ার কথা ভেবে দেখুক, যেখানে মুসলিমরা হিন্দু মহিলাদের মারধোর করছে, এমনকি তার নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারে মুসলিম গুন্ডাদের দিয়ে রাজত্ব কায়েম করে রেখেছেন, সেখানে হিন্দুরা গরিষ্ট তবু হিন্দুদের উপর অত্যাচার করছে তার মুসলিম গুন্ডারা। এরপরেই তিনি অভিষেককে আক্রমন করে বলেন উনি এসব বলে কুমিরের কান্না কাঁদছেন, তোপ সুকান্ত মজুমদারের।
বলে রাখা প্রয়োজন, এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সীমান্তে রাজ্যের পুলিশ বা তৃণমূল (tmc) দল পাহারা দেয় না। বিএসএফ সীমান্তের এলাকা নিয়ন্ত্রণ করে। পাহারা দেওয়া বিএসএফের কাজ। কিন্তু বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের বাংলায় ঢোকানো হচ্ছে। বাংলাকে বদনামের চেষ্টায় অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বলে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। কার্যত একই বক্তব্য শোনা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।












Click it and Unblock the Notifications