উপ নির্বাচনকে প্রহসন বললেন সুকান্ত, টাস্ক ফোর্স সম্পর্কে কটাক্ষ

সবজি, মাছের বাজারে জিনিসের আগুন দাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ দিনের মধ্যে দাম কমাতে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে টাস্ক ফোর্স বাজারে হানা দিয়েছে। তাই নিয়ে এবার খোঁচা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

"যদি এখন টাস্ক ফোর্স তৈরি করতে হয়। তাহলে গোটা বছর এই সরকার করে কী? " প্রশ্ন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, "দেরিতে হলেও ঘুম ভাঙল। গোটা বছর পদক্ষেপ করে না দেখেই মূল্যবৃদ্ধি হয়।" এভাবেই রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করলেন সুকান্ত।

sukanta majumdar

বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল্যবৃদ্ধি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ দিন বালুরঘাট থেকে সড়ক পথে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে দিল্লির উদ্দেশ্য রওনা দেন। কিন্তু তার আগে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে নিশানা করেন তিনি।

আজ বুধবার বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন ছিল৷ চার কেন্দ্রেই বিজেপি ও তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। রাজ্যের শাসক দল তৃণমূল বিভিন্ন জায়গায় বুথ জ্যাম করেছে। বিজেপি প্রার্থীকে আটকে দিয়েছে। এমন অভিযোগ সামনে এসেছে। গায়ের জোরে তৃণমূল ভোট করায়। এই অভিযোগ আবারও সামনে এসেছে।

এদিন উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসকদলকে এক হাত নেন সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ করে বলেন,"কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বাংলায় কোনও নির্বাচন কর‍তে হলে একটু আলাদা করে ভাবা উচিত। এই রাজ্যকে গোটা দেশের মতো ভাবলে হবে না।নির্বাচন কমিশন যদি চায়, মানুষ রায় দিক। তাহলে অবশ্যই আলাদা করে চিন্তাভাবনা করা উচিত।"

" যেভাবে ভোট লুঠ, মারামারি, হিংসা হচ্ছে। তা ভোট না প্রহসন হচ্ছে। চারটের মধ্যে তিনটে বিধানসভায় আমরা এগিয়ে আছি। ৭০ শতাংশের বেশি ভোট পরলে রায় আমাদের দিকে যাবে বলে আমি নিশ্চিত।"জোরালো দাবি করলেন সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+